শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাহুবলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি, উন্নত হয়েছে আইনশৃঙ্খলা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

বাহুবলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি, উন্নত হয়েছে আইনশৃঙ্খলা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে স্থানীয় বিভিন্ন মহলের পর্যবেক্ষণ। মাদক, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, অবৈধ পরিবহন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাহুবল মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান এবং আইনগত পদক্ষেপে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও গোষ্ঠীর কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের তদবির, সুপারিশ বা প্রভাবের কাছে পুলিশ নতি স্বীকার করবে না। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান দায়িত্ব।" তিনি আরও বলেন,"প্রায় দুই লক্ষাধিক মানুষের এই উপজেলায় মাত্র ৫৫ জনের মতো পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সীমিত জনবল নিয়েও আমরা ২৪ ঘণ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। জনগণের সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।" স্থানীয় সচেতন মহলের মতে, সীমিত জনবল ও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাহুবল মডেল থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের মতে, গঠনমূলক সমালোচনার পাশাপাশি দায়িত্বশীল ও ইতিবাচক কাজের যথাযথ স্বীকৃতিও দেওয়া উচিত। সংশ্লিষ্টদের অভিমত, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের চেয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইন মেনে চললে সমাজে স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাহুবলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি, উন্নত হয়েছে আইনশৃঙ্খলা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে স্থানীয় বিভিন্ন মহলের পর্যবেক্ষণ। মাদক, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, অবৈধ পরিবহন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাহুবল মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান এবং আইনগত পদক্ষেপে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও গোষ্ঠীর কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের তদবির, সুপারিশ বা প্রভাবের কাছে পুলিশ নতি স্বীকার করবে না। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান দায়িত্ব।" তিনি আরও বলেন,"প্রায় দুই লক্ষাধিক মানুষের এই উপজেলায় মাত্র ৫৫ জনের মতো পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সীমিত জনবল নিয়েও আমরা ২৪ ঘণ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। জনগণের সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।" স্থানীয় সচেতন মহলের মতে, সীমিত জনবল ও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাহুবল মডেল থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের মতে, গঠনমূলক সমালোচনার পাশাপাশি দায়িত্বশীল ও ইতিবাচক কাজের যথাযথ স্বীকৃতিও দেওয়া উচিত। সংশ্লিষ্টদের অভিমত, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের চেয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইন মেনে চললে সমাজে স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x