শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে মাদকের দাপট, অভিযানের পরও অপ্রতিরোধ্য ব্যবসায়ীরা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম

সীমান্তে মাদকের দাপট, অভিযানের পরও অপ্রতিরোধ্য ব্যবসায়ীরা
এম ডি ফারুক মিয়া,(দোয়ারাবাজার) সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় মাদকের বিস্তার এখন জনজীবনে এক নতুন আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে সীমান্তপথে প্রবেশ করছে বিভিন্ন ধরনের মাদক—মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা। তবে সম্প্রতি যুক্ত হয়েছে নতুন এক নেশাজাত দ্রব্য ‘ড্যান্ডি’, যা দ্রুত তরুণ সমাজকে নেশার অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ড্যান্ডি’ মূলত এক ধরনের আঠা জাতীয় দ্রব্য। এটি সহজলভ্য এবং কম মূল্যের হওয়ায় দরিদ্র ও কৌতূহলী কিশোররা সহজেই এতে আসক্ত হয়ে পড়ছে। রাসায়নিক উপাদানে তৈরি এই আঠা শুঁকে নেশা করার ফলে শরীর ও মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ব্যবহার করলে মানসিক ভারসাম্যও নষ্ট হয়ে যেতে পারে। দোয়ারাবাজার উপজেলার সীমান্তঘেঁষা নরসিংপুর ইউনিয়নের,নরসিংপুর, সোনাপুর,সারপিনপাড়া,চাইরগাঁও, শ্রীপুর,শ্যামারগাও,বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার ঘিলাতলী,রামসাইরগাও,কলাউড়া, মৌলারপাড়, কলোনি, ঝুমগাও,পেকপাড়া,বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা,বাগানবাড়ী,গাছগড়া,লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া,মাঠগাও,দৌলতপুর ও ইসলামপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামে মদ,গাজা,ইয়াবা, ড্যান্ডি’ ও অন্যান্য মাদকের প্রভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি উপজেলার অভ্যন্তরীণ ইউনিয়ন—দোয়ারাবাজার,সুরমা, দোহালিয়া, মান্নারগাঁও ও পান্ডারগাঁওয়ের বিভিন্ন হাটবাজারেও মাদকদ্রব্যের লেনদেনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সীমান্তের ফাঁকফোকর ব্যবহার করে কিছু অসাধু চক্র মাদক পাচার করছে এবং কিশোর-তরুণদের টার্গেট করে নেশায় আসক্ত করে তুলছে। এর ফলে বহু পরিবার ভেঙে পড়েছে, সামাজিক অস্থিরতাও বাড়ছে। একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, আমাদের সন্তানরা বিকেল হলেই কোথায় যায় বুঝতে পারি না। স্কুলের ছাত্ররাও এখন ‘ড্যান্ডি’ শুঁকে অচেতন হয়ে পড়ে। এটা সমাজের জন্য ভয়াবহ সংকেত। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন,মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। সচেতন মহলের মতে, কেবল প্রশাসনিক অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সবার সম্মিলিত উদ্যোগই পারে এই ভয়াবহ মাদক বিস্তার রোধ করতে। তরুণ প্রজন্মকে নেশার ছোবল থেকে রক্ষা করতে এখনই প্রয়োজন সমন্বিত সামাজিক আন্দোলন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে মাদকের দাপট, অভিযানের পরও অপ্রতিরোধ্য ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫

featured Image
এম ডি ফারুক মিয়া,(দোয়ারাবাজার) সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় মাদকের বিস্তার এখন জনজীবনে এক নতুন আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে সীমান্তপথে প্রবেশ করছে বিভিন্ন ধরনের মাদক—মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা। তবে সম্প্রতি যুক্ত হয়েছে নতুন এক নেশাজাত দ্রব্য ‘ড্যান্ডি’, যা দ্রুত তরুণ সমাজকে নেশার অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ড্যান্ডি’ মূলত এক ধরনের আঠা জাতীয় দ্রব্য। এটি সহজলভ্য এবং কম মূল্যের হওয়ায় দরিদ্র ও কৌতূহলী কিশোররা সহজেই এতে আসক্ত হয়ে পড়ছে। রাসায়নিক উপাদানে তৈরি এই আঠা শুঁকে নেশা করার ফলে শরীর ও মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ব্যবহার করলে মানসিক ভারসাম্যও নষ্ট হয়ে যেতে পারে। দোয়ারাবাজার উপজেলার সীমান্তঘেঁষা নরসিংপুর ইউনিয়নের,নরসিংপুর, সোনাপুর,সারপিনপাড়া,চাইরগাঁও, শ্রীপুর,শ্যামারগাও,বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার ঘিলাতলী,রামসাইরগাও,কলাউড়া, মৌলারপাড়, কলোনি, ঝুমগাও,পেকপাড়া,বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা,বাগানবাড়ী,গাছগড়া,লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া,মাঠগাও,দৌলতপুর ও ইসলামপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামে মদ,গাজা,ইয়াবা, ড্যান্ডি’ ও অন্যান্য মাদকের প্রভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি উপজেলার অভ্যন্তরীণ ইউনিয়ন—দোয়ারাবাজার,সুরমা, দোহালিয়া, মান্নারগাঁও ও পান্ডারগাঁওয়ের বিভিন্ন হাটবাজারেও মাদকদ্রব্যের লেনদেনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সীমান্তের ফাঁকফোকর ব্যবহার করে কিছু অসাধু চক্র মাদক পাচার করছে এবং কিশোর-তরুণদের টার্গেট করে নেশায় আসক্ত করে তুলছে। এর ফলে বহু পরিবার ভেঙে পড়েছে, সামাজিক অস্থিরতাও বাড়ছে। একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, আমাদের সন্তানরা বিকেল হলেই কোথায় যায় বুঝতে পারি না। স্কুলের ছাত্ররাও এখন ‘ড্যান্ডি’ শুঁকে অচেতন হয়ে পড়ে। এটা সমাজের জন্য ভয়াবহ সংকেত। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন,মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। সচেতন মহলের মতে, কেবল প্রশাসনিক অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সবার সম্মিলিত উদ্যোগই পারে এই ভয়াবহ মাদক বিস্তার রোধ করতে। তরুণ প্রজন্মকে নেশার ছোবল থেকে রক্ষা করতে এখনই প্রয়োজন সমন্বিত সামাজিক আন্দোলন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x