শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট থেকে উদ্ধার হলেন ৪ স্কুল ছাত্রী

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

সিলেট থেকে উদ্ধার হলেন ৪ স্কুল ছাত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে বের হয়ে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী বাস টার্মিনালের যাত্রীদের বসার স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিখোঁজ চার ছাত্রী দাবি করেছে- তারা সিলেটে বেড়াতে আসার উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছিল। তবে পরিবারের সদস্যরা বলছেন, মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা। রাতেই চার ছাত্রীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে জানতে পারে, চার ছাত্রী ঢাকার দিকে যাচ্ছে। পরে বুধবার তাদের অবস্থান সিলেট এলাকায় শনাক্ত করা হয়। এরপর দক্ষিণ সুরমা থানার পুলিশের সহযোগিতায় বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধার করা হয়। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সিলেট শহরের একটি বাস কাউন্টারে অপেক্ষমাণ অবস্থায় চার ছাত্রীকে শনাক্ত করা হয়। তারা গোয়াইনঘাটে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিল। এ বিষয়ে নিশ্চিত হতে তাদের ফিরিয়ে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে বালিয়াডাঙ্গী থানার পুলিশের একটি দল তাদের আনতে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, ‘বুধবার বিকেলে কদমতলী বাস টার্মিনালের যাত্রীদের বসার স্থানে চার কিশোরীকে বসে থাকতে দেখে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।’ তিনি আরও জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানায়, তারা সিলেটে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ি থেকে বের হয়ে দিনাজপুর হয়ে সিলেটগামী বাসে ওঠে এবং বুধবার দুপুরে সিলেটে পৌঁছায়। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট থেকে উদ্ধার হলেন ৪ স্কুল ছাত্রী

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে বের হয়ে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী বাস টার্মিনালের যাত্রীদের বসার স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিখোঁজ চার ছাত্রী দাবি করেছে- তারা সিলেটে বেড়াতে আসার উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছিল। তবে পরিবারের সদস্যরা বলছেন, মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা। রাতেই চার ছাত্রীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে জানতে পারে, চার ছাত্রী ঢাকার দিকে যাচ্ছে। পরে বুধবার তাদের অবস্থান সিলেট এলাকায় শনাক্ত করা হয়। এরপর দক্ষিণ সুরমা থানার পুলিশের সহযোগিতায় বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধার করা হয়। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সিলেট শহরের একটি বাস কাউন্টারে অপেক্ষমাণ অবস্থায় চার ছাত্রীকে শনাক্ত করা হয়। তারা গোয়াইনঘাটে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিল। এ বিষয়ে নিশ্চিত হতে তাদের ফিরিয়ে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে বালিয়াডাঙ্গী থানার পুলিশের একটি দল তাদের আনতে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, ‘বুধবার বিকেলে কদমতলী বাস টার্মিনালের যাত্রীদের বসার স্থানে চার কিশোরীকে বসে থাকতে দেখে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।’ তিনি আরও জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানায়, তারা সিলেটে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ি থেকে বের হয়ে দিনাজপুর হয়ে সিলেটগামী বাসে ওঠে এবং বুধবার দুপুরে সিলেটে পৌঁছায়। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিলেট থেকে উদ্ধার হলেন ৪ স্কুল ছাত্রী
0:00 / 0:00
1x