শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

টাস্কফোর্স অভিযান ১৬ ড্রেজার ও নৌকা ধ্বংস

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম

টাস্কফোর্স অভিযান ১৬ ড্রেজার ও নৌকা ধ্বংস
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ধ্বংস, ১৫টি বালু সরবরাহের পাইপ বিকল এবং দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর ও লোনী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে দেওয়া হয়। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি চৌকস দল প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

টাস্কফোর্স অভিযান ১৬ ড্রেজার ও নৌকা ধ্বংস

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ধ্বংস, ১৫টি বালু সরবরাহের পাইপ বিকল এবং দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর ও লোনী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে দেওয়া হয়। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি চৌকস দল প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x