শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুটের মামলায় জাসাস নেতা জাহেদ আলী গ্রেফতার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১১:৫২ এএম

শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুটের মামলায় জাসাস নেতা জাহেদ আলী গ্রেফতার
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে জিরাবহনকারী গাড়ির ড্রাইভার ও হেল্পারকে প্রাণে হত্যার ভয়-ভীতি দেখিয়ে আফজালুর রহমান নামে সিলেটের এক ব্যবসায়ীর গাড়ি, মোবাইল ফোন, নগদ টাকাসহ ৪ হাজার ৮০০ কেজি (১৬০ বস্তা) জিরা লুটের ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) বহিষ্কৃত নেতা জাহেদ আলীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই বাবলু পাল এর নেতৃত্বে শহরে অভিযান চালিয়ে আসামি জাহেদ আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জিরার মালিক ব্যবসায়ী আফজালুর রহমান শনিবার থানায় মামলা দায়ের করেন। মামলার এজহারে ভুক্তভোগী আফজালুর রহমান উল্লেখ করেছেন, গত মঙ্গলবার ১৬'জুন বিকাল সাড়ে ৪ঘটিকার সময় আমার পাঠানো ১৬০ বস্তা জিরা নিয়ে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় উত্তম বাবুর দোকানের সামনে রাস্তায় পৌঁছালে বিএনপি জাসাস নেতা জাহেদ আলীসহ অজ্ঞাতনামা ৩-৪জন দুষ্কৃতকারী আমার গাড়ির ড্রাইভার ও হেল্পারকে প্রাণনাশক অস্ত্র দিয়ে প্রাণে হত্যার ভয়-ভীতি দেখিয়ে ১৬০ বস্তা জিরা (যাহার ওজন ৪ হাজার ৮০০ কেজি), যাহার বাজার মুল্য ২০ লক্ষ ৫০ হাজার টাকা, কার্ভাডভ্যানের ড্রাইভারের নিকট থাকা খরচ বাবদ রাখা ২০ হাজার টাকা, ড্রাইভার ও হেল্পারের সাথে থাকা দুটি ইনফিনিক্স স্মার্ট মোবাইল ফোন, যাহার মুল্য ৪০( চল্লিশ) হাজার টাকাসহ হেল্পার শরিফকে জিম্মি করে গাড়ি নিয়ে হবিগঞ্জ রোডের দিকে চলে যায়। এরপর শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় পৌঁছানোর পর গাড়ির ড্রাইভার ও হেল্পারকে গাড়ি থেকে নামিয়ে আসামিগণ আমার গাড়িসহ ১৬০ বস্তা জিরা লুট করে নিয়ে যায়। জিরার মালিক ব্যবসায়ী আফজালুর রহমান গত রবিবার ২১'জুন রাত ৮ঘটিকায় বলেন, গত মঙ্গলবার জিরা লুটের ঘটনা ঘটে। তিনি আরও জানান, ঘটনার পর আমি জিরাবহনকারী গাড়ির ড্রাইভার ও হেল্পারের নিকট ঘটনার বিস্তারিত বিষয় শুনে, সিসিটিভির ফুটেজ ঘটনা দেখে এবং অজ্ঞাতনামাদের নাম ঠিকানা সংগ্রহ করতে থানায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে। জিরা ব্যবসায়ী বাদী আফজালুর রহমান আরও বলেন রোজ শনিবার ২০' জুন থানায় লুটকারী জাহেদ আলীর নামসহ অজ্ঞাতনামা ৩-৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এজহার মামলার বাদী আফজালুর রহমান সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। গ্রেফতার জাহেদ আলী (৩০) জাসাস নেতা শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে। লুটকারি জাহেদ আলী পূর্বে শ্রীমঙ্গল পৌর শাখার জাসাস এর আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন জিরার মালিক ব্যবসায়ীর অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত অভিযান চালিয়ে জাহেদ আলী নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছি। তিনি আরও বলেন সঙ্গীয় অন্যান্য আসামিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরও জানান আসামিকে গ্রেফতারের পর রবিবার ২১'জুন বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, গত ২০২৫ সালের ২১ জুলাই ‘জাসাস নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর জাসাস শ্রীমঙ্গল পৌর শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. জাহেদ আলীকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) পদ থেকে অব্যাহতি প্রদান করে মৌলভীবাজার জেলা কমিটি। অব্যাহতি চিঠিতে, মৌলভীবাজার জেলা জাসাস'র যুগ্ম-আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মাকসুদ আশরাফ রুহেল স্বাক্ষরিত চিঠিতে (সুত্র ০০১২৫/২৫) উল্লেখ্য করেন , দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত এবং চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে উত্থাপন হওয়ায় বিষয়টি জেলা জাসাস অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে। এলাকার জনসাধারণ ও ভূক্তভোগীর জিজ্ঞাসাবাদে এবং বিভিন্ন পত্র-পত্রিকা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার জেলা শাখার জাসাস এর আহ্বায়ক মো. শামছুল ইসলাম রাসেল ও সদস্য সচিব জসীম উদ্দিন এর নির্দেশক্রমে (জাহেদ আলী) কে জাসাস শ্রীমঙ্গল পৌর শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করেছিলেন। অপরদিকে সদর উপজেলা পুলিশ প্রশাসন তথ্যানুসারে জানা যায়, মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানের প্রথমটিতে, ভারতীয় চোরাচালান পণ্য, কম্বল জব্দ যাহার বাজারমূল্য প্রায় ২০ লক্ষাধিক ও দ্বিতীয় অভিযানে ভারতীয় চকলেট ও মেনটোস উদ্ধার করে যাহার বাজারমূল্য ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে। অভিযানকালে মৌলভীবাজার জেলা শেরপুর পুলিশ ফাড়ি দল ঢাকাগামী একটি যাত্রীবাহী কাফি ট্রাভেলস বাস ও আয়েশার ট্রাক আটক করে মোট ১৪জনকে গ্রেফতার করেছে। মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুটের মামলায় জাসাস নেতা জাহেদ আলী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে জিরাবহনকারী গাড়ির ড্রাইভার ও হেল্পারকে প্রাণে হত্যার ভয়-ভীতি দেখিয়ে আফজালুর রহমান নামে সিলেটের এক ব্যবসায়ীর গাড়ি, মোবাইল ফোন, নগদ টাকাসহ ৪ হাজার ৮০০ কেজি (১৬০ বস্তা) জিরা লুটের ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) বহিষ্কৃত নেতা জাহেদ আলীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই বাবলু পাল এর নেতৃত্বে শহরে অভিযান চালিয়ে আসামি জাহেদ আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জিরার মালিক ব্যবসায়ী আফজালুর রহমান শনিবার থানায় মামলা দায়ের করেন। মামলার এজহারে ভুক্তভোগী আফজালুর রহমান উল্লেখ করেছেন, গত মঙ্গলবার ১৬'জুন বিকাল সাড়ে ৪ঘটিকার সময় আমার পাঠানো ১৬০ বস্তা জিরা নিয়ে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় উত্তম বাবুর দোকানের সামনে রাস্তায় পৌঁছালে বিএনপি জাসাস নেতা জাহেদ আলীসহ অজ্ঞাতনামা ৩-৪জন দুষ্কৃতকারী আমার গাড়ির ড্রাইভার ও হেল্পারকে প্রাণনাশক অস্ত্র দিয়ে প্রাণে হত্যার ভয়-ভীতি দেখিয়ে ১৬০ বস্তা জিরা (যাহার ওজন ৪ হাজার ৮০০ কেজি), যাহার বাজার মুল্য ২০ লক্ষ ৫০ হাজার টাকা, কার্ভাডভ্যানের ড্রাইভারের নিকট থাকা খরচ বাবদ রাখা ২০ হাজার টাকা, ড্রাইভার ও হেল্পারের সাথে থাকা দুটি ইনফিনিক্স স্মার্ট মোবাইল ফোন, যাহার মুল্য ৪০( চল্লিশ) হাজার টাকাসহ হেল্পার শরিফকে জিম্মি করে গাড়ি নিয়ে হবিগঞ্জ রোডের দিকে চলে যায়। এরপর শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় পৌঁছানোর পর গাড়ির ড্রাইভার ও হেল্পারকে গাড়ি থেকে নামিয়ে আসামিগণ আমার গাড়িসহ ১৬০ বস্তা জিরা লুট করে নিয়ে যায়। জিরার মালিক ব্যবসায়ী আফজালুর রহমান গত রবিবার ২১'জুন রাত ৮ঘটিকায় বলেন, গত মঙ্গলবার জিরা লুটের ঘটনা ঘটে। তিনি আরও জানান, ঘটনার পর আমি জিরাবহনকারী গাড়ির ড্রাইভার ও হেল্পারের নিকট ঘটনার বিস্তারিত বিষয় শুনে, সিসিটিভির ফুটেজ ঘটনা দেখে এবং অজ্ঞাতনামাদের নাম ঠিকানা সংগ্রহ করতে থানায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে। জিরা ব্যবসায়ী বাদী আফজালুর রহমান আরও বলেন রোজ শনিবার ২০' জুন থানায় লুটকারী জাহেদ আলীর নামসহ অজ্ঞাতনামা ৩-৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এজহার মামলার বাদী আফজালুর রহমান সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। গ্রেফতার জাহেদ আলী (৩০) জাসাস নেতা শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে। লুটকারি জাহেদ আলী পূর্বে শ্রীমঙ্গল পৌর শাখার জাসাস এর আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন জিরার মালিক ব্যবসায়ীর অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত অভিযান চালিয়ে জাহেদ আলী নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছি। তিনি আরও বলেন সঙ্গীয় অন্যান্য আসামিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরও জানান আসামিকে গ্রেফতারের পর রবিবার ২১'জুন বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, গত ২০২৫ সালের ২১ জুলাই ‘জাসাস নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর জাসাস শ্রীমঙ্গল পৌর শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. জাহেদ আলীকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) পদ থেকে অব্যাহতি প্রদান করে মৌলভীবাজার জেলা কমিটি। অব্যাহতি চিঠিতে, মৌলভীবাজার জেলা জাসাস'র যুগ্ম-আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মাকসুদ আশরাফ রুহেল স্বাক্ষরিত চিঠিতে (সুত্র ০০১২৫/২৫) উল্লেখ্য করেন , দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত এবং চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে উত্থাপন হওয়ায় বিষয়টি জেলা জাসাস অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে। এলাকার জনসাধারণ ও ভূক্তভোগীর জিজ্ঞাসাবাদে এবং বিভিন্ন পত্র-পত্রিকা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার জেলা শাখার জাসাস এর আহ্বায়ক মো. শামছুল ইসলাম রাসেল ও সদস্য সচিব জসীম উদ্দিন এর নির্দেশক্রমে (জাহেদ আলী) কে জাসাস শ্রীমঙ্গল পৌর শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করেছিলেন। অপরদিকে সদর উপজেলা পুলিশ প্রশাসন তথ্যানুসারে জানা যায়, মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানের প্রথমটিতে, ভারতীয় চোরাচালান পণ্য, কম্বল জব্দ যাহার বাজারমূল্য প্রায় ২০ লক্ষাধিক ও দ্বিতীয় অভিযানে ভারতীয় চকলেট ও মেনটোস উদ্ধার করে যাহার বাজারমূল্য ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে। অভিযানকালে মৌলভীবাজার জেলা শেরপুর পুলিশ ফাড়ি দল ঢাকাগামী একটি যাত্রীবাহী কাফি ট্রাভেলস বাস ও আয়েশার ট্রাক আটক করে মোট ১৪জনকে গ্রেফতার করেছে। মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x