শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়াকাপ:১১ রানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ এএম

এশিয়াকাপ:১১ রানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক:: মাত্র ১৩৬ রানের লক্ষ্য, আরাধ্য শিরোপার পথে আরেকটি জয়ই ছিল যথেষ্ট। দুবাইয়ের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণ শক্তিশালী হলেও ম্যাচের অবস্থান ছিল বাংলাদেশের নাগালে। শুধু ধৈর্য ধরে খেললেই হতো। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আর উইকেট হারানোর প্রতিযোগিতায় স্বপ্নটাই ভেঙে গেল। ১১ রানের হার নিয়ে বিদায় নিতে হলো টাইগারদের, আর ফাইনালের টিকিট পকেটে পুরল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের কার্যত সেমিফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছিল বাংলাদেশ। বোলাররা শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন। তাসকিন আহমেদ চার বলের মধ্যেই ফারহানকে ফেরান, পরে রিশাদ, শেখ মেহেদি আর মুস্তাফিজ মিলে পাকিস্তানের টপ অর্ডার গুটিয়ে দেন। এক পর্যায়ে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল সালমান আগার দল। কিন্তু শেষদিকে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ ও নওয়াজের ১৫ বলে ২৫ রানে ভর করে পাকিস্তান দাঁড় করায় ১৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। বাংলাদেশের হয়ে তাসকিন ঝলমলে ছিলেন—৪ ওভারে ২৮ রানে নেন ৩ উইকেট। রিশাদ ও মোস্তাফিজও পেয়েছেন ২টি করে উইকেট। লক্ষ্য তাড়ায় নামতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ইমন শূন্য হাতে ফেরার পর হৃদয়ও ব্যর্থ। ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরি করা সাইফ খেলেন মাত্র ১৮ রানের ইনিংস। একে একে নুরুল হাসান, মেহেদি, জাকের আলি ফিরে গেলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শামীম হোসেন অবশ্য কিছুটা লড়াই করেছিলেন। ২৫ বলে ৩০ রান করে তিনি কিছুটা আশার আলো জ্বালালেও শাহীন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফিরতেই শেষ হয়ে যায় সব স্বপ্ন। এরপর কেবল ব্যবধান কমানোর লড়াই। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে থামে বাংলাদেশের ইনিংস ১২৪ রানে। পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ নিয়েছেন ৩টি করে উইকেট। সাইম আয়ুব পেয়েছেন ২ উইকেট।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়াকাপ:১১ রানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image
স্পোর্টস ডেস্ক:: মাত্র ১৩৬ রানের লক্ষ্য, আরাধ্য শিরোপার পথে আরেকটি জয়ই ছিল যথেষ্ট। দুবাইয়ের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণ শক্তিশালী হলেও ম্যাচের অবস্থান ছিল বাংলাদেশের নাগালে। শুধু ধৈর্য ধরে খেললেই হতো। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আর উইকেট হারানোর প্রতিযোগিতায় স্বপ্নটাই ভেঙে গেল। ১১ রানের হার নিয়ে বিদায় নিতে হলো টাইগারদের, আর ফাইনালের টিকিট পকেটে পুরল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের কার্যত সেমিফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছিল বাংলাদেশ। বোলাররা শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন। তাসকিন আহমেদ চার বলের মধ্যেই ফারহানকে ফেরান, পরে রিশাদ, শেখ মেহেদি আর মুস্তাফিজ মিলে পাকিস্তানের টপ অর্ডার গুটিয়ে দেন। এক পর্যায়ে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল সালমান আগার দল। কিন্তু শেষদিকে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ ও নওয়াজের ১৫ বলে ২৫ রানে ভর করে পাকিস্তান দাঁড় করায় ১৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। বাংলাদেশের হয়ে তাসকিন ঝলমলে ছিলেন—৪ ওভারে ২৮ রানে নেন ৩ উইকেট। রিশাদ ও মোস্তাফিজও পেয়েছেন ২টি করে উইকেট। লক্ষ্য তাড়ায় নামতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ইমন শূন্য হাতে ফেরার পর হৃদয়ও ব্যর্থ। ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরি করা সাইফ খেলেন মাত্র ১৮ রানের ইনিংস। একে একে নুরুল হাসান, মেহেদি, জাকের আলি ফিরে গেলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শামীম হোসেন অবশ্য কিছুটা লড়াই করেছিলেন। ২৫ বলে ৩০ রান করে তিনি কিছুটা আশার আলো জ্বালালেও শাহীন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফিরতেই শেষ হয়ে যায় সব স্বপ্ন। এরপর কেবল ব্যবধান কমানোর লড়াই। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে থামে বাংলাদেশের ইনিংস ১২৪ রানে। পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ নিয়েছেন ৩টি করে উইকেট। সাইম আয়ুব পেয়েছেন ২ উইকেট।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x