শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাহপরান মাজার নিয়ন্ত্রণে রাখতে মরিয়া বখরার বিনিময়ে অপকর্মে লিপ্তের অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০২:৩৬ পিএম

শাহপরান মাজার নিয়ন্ত্রণে রাখতে মরিয়া বখরার বিনিময়ে অপকর্মে লিপ্তের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ঐতিহ্যবাহী ও পবিত্র হজরত শাহপরান (র.) মাজার শরিফ এলাকাকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছে দখল, অনিয়ম, দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ড—এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও সচেতন মহলের পক্ষ থেকে। অভিযোগ রয়েছে, মাজারের পবিত্র পরিবেশকে উপেক্ষা করে একটি প্রভাবশালী সিন্ডিকেট পুরো এলাকাকে অনিয়মের অভয়ারণ্যে পরিণত করেছে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, মাজারের ভেতরের গুরুত্বপূর্ণ অংশ ও খোলা মাঠ দখল করে প্রকাশ্যে হকার বসানো হয়েছে। এতে ধর্মীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব হকারের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয় এবং এর একটি অংশ পায় খাদিম ও মোতওয়াল্লি ফলে তাদের অলিখিত সহযোগিতায় নিয়ন্ত্রণে রয়েছে অবৈধ সিন্ডিকেট। ‎ ‎আরও ভয়াবহ অভিযোগ উঠেছে মাজারের পুকুরপাড় সংলগ্ন গরম বিবি হাউজিং এলাকার ভেতরে অবস্থিত শেখ কাবুল (র.)-এর মাজার কেন্দ্র করে। স্থানীয়দের দাবি, মাজারটি দখল করে অবৈধভাবে বসবাসকারীরা সেখানে মাদক ব্যবসা, গাঁজা বিক্রি, জুয়া, তীর খেলা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। সন্ধ্যার পর পুরো এলাকাটি অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয় বলেও অভিযোগ রয়েছে। ‎ ‎এলাকাবাসীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং একটি প্রভাবশালী মহল প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে। অভিযোগ রয়েছে, মাজার এলাকায় দালালি, ছিনতাই, দর্শনার্থীদের হয়রানি ও নির্যাতনের ঘটনাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী ও দূরদূরান্ত থেকে আগত ভক্তরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি না থাকা এবং মাজার কর্তৃপক্ষের নীরবতায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। ‎ ‎এ পরিস্থিতিতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে অবৈধ দখল উচ্ছেদ, মাদক ও জুয়ার আসর বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। সচেতন মহলের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা দ্রুত সময়ের মধ্যে সিলেট জেলা প্রশাসন, পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। ‎ এদিকে সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম মাজার দুটির আয়- ব্যায়ের হিসাবে স্বচ্ছতা আনতে ঘোষনা দেওয়ার পর থেকে শাহপরান মাজারের মোতওয়াল্লি সৈয়দ মামুনুর রশীদ, খাদিম সাদিকুর রহমান,খাদিম কাবুল মিয়াসহ অনেকের ঘুম হারাম হয়েগেছে। তারা তাদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাহপরান মাজার নিয়ন্ত্রণে রাখতে মরিয়া বখরার বিনিময়ে অপকর্মে লিপ্তের অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ঐতিহ্যবাহী ও পবিত্র হজরত শাহপরান (র.) মাজার শরিফ এলাকাকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছে দখল, অনিয়ম, দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ড—এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও সচেতন মহলের পক্ষ থেকে। অভিযোগ রয়েছে, মাজারের পবিত্র পরিবেশকে উপেক্ষা করে একটি প্রভাবশালী সিন্ডিকেট পুরো এলাকাকে অনিয়মের অভয়ারণ্যে পরিণত করেছে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, মাজারের ভেতরের গুরুত্বপূর্ণ অংশ ও খোলা মাঠ দখল করে প্রকাশ্যে হকার বসানো হয়েছে। এতে ধর্মীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব হকারের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয় এবং এর একটি অংশ পায় খাদিম ও মোতওয়াল্লি ফলে তাদের অলিখিত সহযোগিতায় নিয়ন্ত্রণে রয়েছে অবৈধ সিন্ডিকেট। ‎ ‎আরও ভয়াবহ অভিযোগ উঠেছে মাজারের পুকুরপাড় সংলগ্ন গরম বিবি হাউজিং এলাকার ভেতরে অবস্থিত শেখ কাবুল (র.)-এর মাজার কেন্দ্র করে। স্থানীয়দের দাবি, মাজারটি দখল করে অবৈধভাবে বসবাসকারীরা সেখানে মাদক ব্যবসা, গাঁজা বিক্রি, জুয়া, তীর খেলা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। সন্ধ্যার পর পুরো এলাকাটি অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয় বলেও অভিযোগ রয়েছে। ‎ ‎এলাকাবাসীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং একটি প্রভাবশালী মহল প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে। অভিযোগ রয়েছে, মাজার এলাকায় দালালি, ছিনতাই, দর্শনার্থীদের হয়রানি ও নির্যাতনের ঘটনাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী ও দূরদূরান্ত থেকে আগত ভক্তরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি না থাকা এবং মাজার কর্তৃপক্ষের নীরবতায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। ‎ ‎এ পরিস্থিতিতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে অবৈধ দখল উচ্ছেদ, মাদক ও জুয়ার আসর বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। সচেতন মহলের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা দ্রুত সময়ের মধ্যে সিলেট জেলা প্রশাসন, পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। ‎ এদিকে সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম মাজার দুটির আয়- ব্যায়ের হিসাবে স্বচ্ছতা আনতে ঘোষনা দেওয়ার পর থেকে শাহপরান মাজারের মোতওয়াল্লি সৈয়দ মামুনুর রশীদ, খাদিম সাদিকুর রহমান,খাদিম কাবুল মিয়াসহ অনেকের ঘুম হারাম হয়েগেছে। তারা তাদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x