শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে স্ত্রীকে হত্যা: ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার স্বামী

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম

সুনামগঞ্জে স্ত্রীকে হত্যা: ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার স্বামী
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্ত্রীকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ব্রিজের ওপর গিয়ে লুঙ্গির কোচ থেকে ধারালো ছুরি বের করে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একমাত্র আসামি স্বামীকে ১২ ঘন্টার মধ্যে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গ্রেফতারকৃত আসামি- সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার চন্দ্রপুর এলাকার ছুরাব আলীর ছেলে আমির আলী (৪৫)। নিহত ওই মহিলা আছিয়া বেগম। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার চন্দ্রপুর এলাকার ছুরাব আলীর ছেলে আমির আলীর স্ত্রী। ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, নিহত আছিয়া বেগম ছাতক উপজেলার আলাপুর এলাকার বাসিন্দা। প্রায় ১৮-১৯ বছর আগে আমির আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর গত ১৩ বছর ধরে তারা আছিয়া বেগমের পিতার বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো এবং আমির আলী স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে আছিয়া বেগম বাজারে কাপড় কিনতে যেতে চাইলে স্বামী তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে একই দিন বিকেল আনুমানিক পৌণে ৪টার দিকে স্ত্রীকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে আমির আলী আলাপুর এলাকার একটি ব্রিজের ওপর নিয়ে যান। সেখানে পৌঁছে তিনি লুঙ্গির কোচ থেকে ধারালো ছুরি বের করে আছিয়া বেগমের পেট, বুক ও ডান পায়ে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আছিয়া বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে স্ত্রীকে হত্যা: ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার স্বামী

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্ত্রীকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ব্রিজের ওপর গিয়ে লুঙ্গির কোচ থেকে ধারালো ছুরি বের করে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একমাত্র আসামি স্বামীকে ১২ ঘন্টার মধ্যে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গ্রেফতারকৃত আসামি- সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার চন্দ্রপুর এলাকার ছুরাব আলীর ছেলে আমির আলী (৪৫)। নিহত ওই মহিলা আছিয়া বেগম। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার চন্দ্রপুর এলাকার ছুরাব আলীর ছেলে আমির আলীর স্ত্রী। ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, নিহত আছিয়া বেগম ছাতক উপজেলার আলাপুর এলাকার বাসিন্দা। প্রায় ১৮-১৯ বছর আগে আমির আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর গত ১৩ বছর ধরে তারা আছিয়া বেগমের পিতার বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো এবং আমির আলী স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে আছিয়া বেগম বাজারে কাপড় কিনতে যেতে চাইলে স্বামী তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে একই দিন বিকেল আনুমানিক পৌণে ৪টার দিকে স্ত্রীকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে আমির আলী আলাপুর এলাকার একটি ব্রিজের ওপর নিয়ে যান। সেখানে পৌঁছে তিনি লুঙ্গির কোচ থেকে ধারালো ছুরি বের করে আছিয়া বেগমের পেট, বুক ও ডান পায়ে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আছিয়া বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x