শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জের সড়কে বড় বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম

হবিগঞ্জের সড়কে বড় বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌরসভার নতুন বাজারসহ চুনারুঘাট - শায়েস্তাগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকায় সড়কটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নতুন বাজার এলাকার সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কাদা-পানিতে একাকার হয়ে যাওয়া সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও অন্যান্য ছোট যানবাহন গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে, ঘটছে দুর্ঘটনাও। স্থানীয়দের দাবি, চুনারুঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত প্রায় ৫৫টি ছোট-বড় গর্ত রয়েছে। এর মধ্যে নতুন বাজার এলাকার অংশটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই সড়ক দিয়েই প্রতিদিন চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ, জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে শত শত যানবাহন চলাচল করে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও সড়ক ও জনপথ বিভাগ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। মাঝে মধ্যে ইটের খোয়া ফেলা হলেও প্রথম বৃষ্টিতেই তা ধুয়ে যায়।অটোরিকশা চালক মজনু মিয়া বলেন, এই রাস্তায় গাড়ি চালানো মানে জীবন নিয়ে ঝুঁকি নেওয়া। প্রতিদিন গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। সচেতন নাগরিক ও এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই নতুন বাজারসহ পুরো সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হোক। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জের সড়কে বড় বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌরসভার নতুন বাজারসহ চুনারুঘাট - শায়েস্তাগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকায় সড়কটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নতুন বাজার এলাকার সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কাদা-পানিতে একাকার হয়ে যাওয়া সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও অন্যান্য ছোট যানবাহন গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে, ঘটছে দুর্ঘটনাও। স্থানীয়দের দাবি, চুনারুঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত প্রায় ৫৫টি ছোট-বড় গর্ত রয়েছে। এর মধ্যে নতুন বাজার এলাকার অংশটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই সড়ক দিয়েই প্রতিদিন চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ, জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে শত শত যানবাহন চলাচল করে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও সড়ক ও জনপথ বিভাগ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। মাঝে মধ্যে ইটের খোয়া ফেলা হলেও প্রথম বৃষ্টিতেই তা ধুয়ে যায়।অটোরিকশা চালক মজনু মিয়া বলেন, এই রাস্তায় গাড়ি চালানো মানে জীবন নিয়ে ঝুঁকি নেওয়া। প্রতিদিন গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। সচেতন নাগরিক ও এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই নতুন বাজারসহ পুরো সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হোক। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x