সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পথচলার ২১ বছর!

সিলেট এডিশন
ডেস্ক রিপোর্ট, ৮ ফলোয়ার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পথচলার ২১ বছর!

৬ই অক্টোবর—আমাদের প্রিয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি হওয়ার কথা ছিল আনন্দ, উচ্ছ্বাস আর উৎসবের। পুরো ক্যাম্পাসজুড়ে থাকার কথা ছিল হাসি-আনন্দের আমেজ, শিক্ষার্থীদের কোলাহল আর ২১ বছরের পথচলা উদযাপনের আয়োজন। কিন্তু বাস্তবতা আজ সম্পূর্ণ ভিন্ন।

যে ক্যাম্পাসে আজ শিক্ষার্থীদের থাকার কথা ছিল শ্রেণিকক্ষে, ল্যাবে কিংবা পড়ার টেবিলে—সেই শিক্ষার্থীরাই আজ রাজপথে। নিজেদের অধিকার, অস্তিত্ব ও পরিচয় রক্ষার দাবিতে আজ তারা এক কাতারে দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় দিনেও আনন্দের পরিবর্তে ক্যাম্পাসজুড়ে বয়ে যাচ্ছে এক নীরব প্রতিবাদের আবহ।

দেশের নানা প্রান্ত থেকে স্বপ্ন নিয়ে আসা এই তরুণদের আজ পড়ার টেবিল ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনের আজ ১০ম দিন। দীর্ঘ এই পথচলায় ক্লান্তি এসেছে, কষ্ট এসেছে, অনিশ্চয়তা এসেছে—তবুও নিজেদের অস্তিত্ব ও পরিচয়ের প্রশ্নে শিক্ষার্থীরা একটুও পিছপা হয়নি।

মরহুম এম. সাইফুর রহমান যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, কারিগরি শিক্ষা বিভাগের অদক্ষ ও ব্যর্থ প্রশাসনিক কাঠামো সেই স্বপ্নকে আজ ভেঙে চুরমার করেছে। একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান পরিচালনার ন্যূনতম সক্ষমতা ও প্রয়োজনীয় একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ এই কাঠামোর অধীনেই ২১ বছর ধরে চলছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান।

এই ব্যর্থ কারিগরি প্রশাসনিক কাঠামো থেকে অচিরেই মুক্ত করে SUST-এর ইনস্টিটিউট ( IET ) হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র দাবি। তাই আজকের এই লড়াই শুধু প্রশাসনিক পরিবর্তনের জন্য নয়— এটি আমাদের অস্তিত্ব, পরিচয় ও মর্যাদা রক্ষার লড়াই।

আজকের এই ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাই উৎসবের রঙে নয়, বরং নীরব প্রতিবাদের ভাষায় আমরা স্মরণ করছি আমাদের পথচলাকে। সেই উপলক্ষে আজকে দুপুর ৩.০০ ঘটিকায় একটি Rally আয়োজিত হয় , যেটা ক্যাম্পাস থেকে ইকোপার্ক হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে । আর বিকেলে ও রাতে প্রীতি ভলিবল ও ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। এছাড়া দুপুরে ছাত্রদের নিজেদের পক্ষ থেকে খাবার এর আয়োজন করা হয়।  অপূর্ণতার আজ ২১ বছর তবুও স্বপ্ন বেঁচে আছে, লড়াই চলছে, চলবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পথচলার ২১ বছর!

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

৬ই অক্টোবর—আমাদের প্রিয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি হওয়ার কথা ছিল আনন্দ, উচ্ছ্বাস আর উৎসবের। পুরো ক্যাম্পাসজুড়ে থাকার কথা ছিল হাসি-আনন্দের আমেজ, শিক্ষার্থীদের কোলাহল আর ২১ বছরের পথচলা উদযাপনের আয়োজন। কিন্তু বাস্তবতা আজ সম্পূর্ণ ভিন্ন।

যে ক্যাম্পাসে আজ শিক্ষার্থীদের থাকার কথা ছিল শ্রেণিকক্ষে, ল্যাবে কিংবা পড়ার টেবিলে—সেই শিক্ষার্থীরাই আজ রাজপথে। নিজেদের অধিকার, অস্তিত্ব ও পরিচয় রক্ষার দাবিতে আজ তারা এক কাতারে দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় দিনেও আনন্দের পরিবর্তে ক্যাম্পাসজুড়ে বয়ে যাচ্ছে এক নীরব প্রতিবাদের আবহ।

দেশের নানা প্রান্ত থেকে স্বপ্ন নিয়ে আসা এই তরুণদের আজ পড়ার টেবিল ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনের আজ ১০ম দিন। দীর্ঘ এই পথচলায় ক্লান্তি এসেছে, কষ্ট এসেছে, অনিশ্চয়তা এসেছে—তবুও নিজেদের অস্তিত্ব ও পরিচয়ের প্রশ্নে শিক্ষার্থীরা একটুও পিছপা হয়নি।

মরহুম এম. সাইফুর রহমান যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, কারিগরি শিক্ষা বিভাগের অদক্ষ ও ব্যর্থ প্রশাসনিক কাঠামো সেই স্বপ্নকে আজ ভেঙে চুরমার করেছে। একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান পরিচালনার ন্যূনতম সক্ষমতা ও প্রয়োজনীয় একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ এই কাঠামোর অধীনেই ২১ বছর ধরে চলছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান।

এই ব্যর্থ কারিগরি প্রশাসনিক কাঠামো থেকে অচিরেই মুক্ত করে SUST-এর ইনস্টিটিউট ( IET ) হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র দাবি। তাই আজকের এই লড়াই শুধু প্রশাসনিক পরিবর্তনের জন্য নয়— এটি আমাদের অস্তিত্ব, পরিচয় ও মর্যাদা রক্ষার লড়াই।

আজকের এই ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাই উৎসবের রঙে নয়, বরং নীরব প্রতিবাদের ভাষায় আমরা স্মরণ করছি আমাদের পথচলাকে। সেই উপলক্ষে আজকে দুপুর ৩.০০ ঘটিকায় একটি Rally আয়োজিত হয় , যেটা ক্যাম্পাস থেকে ইকোপার্ক হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে । আর বিকেলে ও রাতে প্রীতি ভলিবল ও ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। এছাড়া দুপুরে ছাত্রদের নিজেদের পক্ষ থেকে খাবার এর আয়োজন করা হয়।  অপূর্ণতার আজ ২১ বছর তবুও স্বপ্ন বেঁচে আছে, লড়াই চলছে, চলবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x