সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

গোয়াইনঘাটে পুসাগের ৯৯ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম

গোয়াইনঘাটে পুসাগের ৯৯ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ

পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) ২০২৬-২০২৭ সেশনের ৯৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান মুতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু হানিফ সিদ্দিকী মনোনীত হয়েছেন। তাঁরা দুজনই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (২৪ অক্টোবর) সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত পুসাগের ‘নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান-২০২৬’-এ উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন পরিষদ কর্তৃক মনোনীত নতুন কমিটি প্রধান অতিথি মোহাম্মদ আবদুর রকিবের মাধ্যমে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সাবেক মহাপরিচালক ও ঢাকা কর অঞ্চল-০৮ এর কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুছ ছামাদ এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুল হক, সোনালী ব্যাংক পিএলসির শাবিপ্রবি শাখার ব্যবস্থাপক ফারুক আহমদ, এনবিআরের রাজস্ব কর্মকর্তা তমাল কান্ত দে, পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, ইউল্যাবের সহকারী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ইনস্ট্রাক্টর কামরান আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক সিরাজ উদ্দিন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মহিউদ্দিন আরিফ, সহকারী কমিশনার আব্দুর রউফ কাজল, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ এবং পুসাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সদর উদ্দিনসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুর রকিব বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাটের শিক্ষার্থীরা এলাকার আলো ও ভবিষ্যৎ। মেধা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুসাগের কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, পুসাগ গোয়াইনঘাট উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি সংগঠন। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তোলা, নবীন শিক্ষার্থীদের সহযোগিতা, মেধা ও মনন বিকাশ এবং এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে এসব কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গোয়াইনঘাটে পুসাগের ৯৯ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) ২০২৬-২০২৭ সেশনের ৯৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান মুতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু হানিফ সিদ্দিকী মনোনীত হয়েছেন। তাঁরা দুজনই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (২৪ অক্টোবর) সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত পুসাগের ‘নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান-২০২৬’-এ উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন পরিষদ কর্তৃক মনোনীত নতুন কমিটি প্রধান অতিথি মোহাম্মদ আবদুর রকিবের মাধ্যমে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সাবেক মহাপরিচালক ও ঢাকা কর অঞ্চল-০৮ এর কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুছ ছামাদ এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুল হক, সোনালী ব্যাংক পিএলসির শাবিপ্রবি শাখার ব্যবস্থাপক ফারুক আহমদ, এনবিআরের রাজস্ব কর্মকর্তা তমাল কান্ত দে, পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, ইউল্যাবের সহকারী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ইনস্ট্রাক্টর কামরান আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক সিরাজ উদ্দিন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মহিউদ্দিন আরিফ, সহকারী কমিশনার আব্দুর রউফ কাজল, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ এবং পুসাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সদর উদ্দিনসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুর রকিব বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাটের শিক্ষার্থীরা এলাকার আলো ও ভবিষ্যৎ। মেধা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুসাগের কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, পুসাগ গোয়াইনঘাট উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি সংগঠন। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তোলা, নবীন শিক্ষার্থীদের সহযোগিতা, মেধা ও মনন বিকাশ এবং এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে এসব কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x