সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ৩১ অক্টোবর অধ্যক্ষ আব্দুছ শহীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ৩১ অক্টোবর অধ্যক্ষ আব্দুছ শহীদের বিদায় সংবর্ধনা

“যার কাছে বিদ্যালয়ই ছিল ঘর, শিক্ষার্থীরাই ছিল পরিবার”-

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ শহীদের অবসরগ্রহণ উপলক্ষে আগামী ৩১ অক্টোবর (শনিবার) বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘ ৩২ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে তিনি শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আগামী শনিবার (৩১ অক্টোবর)  সকাল ১১টায় পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমান। বিদ্যালয়ের গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা জানানো হবে।

এদিকে, ৩১ অক্টোবরের বিদায় সংবর্ধনা ছাড়াও আগামী ১৪ নভেম্বর  ২০২৬ইং তারিখে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আরও একটি বিশেষ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানেও সকলের উপস্থিতি কামনা করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

অধ্যক্ষ মো. আব্দুছ শহীদ দীর্ঘ ৩২ বছর ধরে পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজ উন্নয়নেও অসামান্য অবদান রেখেছেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও অবদান স্থানীয় শিক্ষাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষকতা পেশায় যোগদানের আগে তিনি কর্মজীবনের শুরুতে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। পরে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদে  প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আরও দুই বছর দায়িত্ব পালন করেন। এরপর শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে দীর্ঘ সময় পশ্চিম জাফলং এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করেন।

মো. আব্দুছ শহীদ গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা। পারিবারিক জীবনে তিনি স্ত্রী মনোয়ারা বেগমের সঙ্গে সংসার করছেন। তাঁদের ছেলে মেহেদী হাসান সৌরভ ও মেয়ে জাকিয়া তাসনিম শর্মী।
দীর্ঘ কর্মজীবনের সমাপ্তিতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে বিদায় সংবর্ধনাটি বিশেষ তাৎপর্য বহন করছে। একজন শিক্ষকের বিদায় শুধু কর্মজীবনের সমাপ্তি নয়, বরং তাঁর দীর্ঘদিনের অবদান, স্মৃতি ও আদর্শকে স্মরণ করারও উপলক্ষ।

আয়োজকদের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ৩১ অক্টোবর অধ্যক্ষ আব্দুছ শহীদের বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

“যার কাছে বিদ্যালয়ই ছিল ঘর, শিক্ষার্থীরাই ছিল পরিবার”-

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ শহীদের অবসরগ্রহণ উপলক্ষে আগামী ৩১ অক্টোবর (শনিবার) বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘ ৩২ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে তিনি শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আগামী শনিবার (৩১ অক্টোবর)  সকাল ১১টায় পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমান। বিদ্যালয়ের গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা জানানো হবে।

এদিকে, ৩১ অক্টোবরের বিদায় সংবর্ধনা ছাড়াও আগামী ১৪ নভেম্বর  ২০২৬ইং তারিখে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আরও একটি বিশেষ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানেও সকলের উপস্থিতি কামনা করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

অধ্যক্ষ মো. আব্দুছ শহীদ দীর্ঘ ৩২ বছর ধরে পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজ উন্নয়নেও অসামান্য অবদান রেখেছেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও অবদান স্থানীয় শিক্ষাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষকতা পেশায় যোগদানের আগে তিনি কর্মজীবনের শুরুতে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। পরে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদে  প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আরও দুই বছর দায়িত্ব পালন করেন। এরপর শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে দীর্ঘ সময় পশ্চিম জাফলং এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করেন।

মো. আব্দুছ শহীদ গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা। পারিবারিক জীবনে তিনি স্ত্রী মনোয়ারা বেগমের সঙ্গে সংসার করছেন। তাঁদের ছেলে মেহেদী হাসান সৌরভ ও মেয়ে জাকিয়া তাসনিম শর্মী।
দীর্ঘ কর্মজীবনের সমাপ্তিতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে বিদায় সংবর্ধনাটি বিশেষ তাৎপর্য বহন করছে। একজন শিক্ষকের বিদায় শুধু কর্মজীবনের সমাপ্তি নয়, বরং তাঁর দীর্ঘদিনের অবদান, স্মৃতি ও আদর্শকে স্মরণ করারও উপলক্ষ।

আয়োজকদের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x