শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুবক ‘নিখোঁজে’ জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, ভারতীয় কৃষককে ‘তুলে আনেন’ স্থানীয়রা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম

যুবক ‘নিখোঁজে’ জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, ভারতীয় কৃষককে ‘তুলে আনেন’ স্থানীয়রা
এক যুবকের নিখোঁজ হওয়া নিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন ডিপজল নামের ওই যুবক। তার মরদেহ সীমান্তের ওপারে আটকে রাখা হয়েছে। যদিও এমন অভিযোগের সত্যাতা এখনও খুঁজে পায়নি বিজিবি। এদিকে, এই ঘটনার জেরে মঙ্গলবার (১৬জুন) সীমান্তবর্তী ভারতীয় এক নাগরিককে ‘তুলে নিয়ে আসেন’ বাংলাদেশীরা। এ নিয়ে দুই দেশের সীমান্তবর্তী লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে রঞ্জিত দাস (৬৫) নামের ওই ভারতীয় নাগরিককে উত্তরকুল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হয়। নিখোঁজ ডিপজল আহমদ বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের আহমদ আলীর ছেলে। তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে বুধবার দুপুরে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করে জানতে পারেনি বিজিবি। স্থানীয়দের দাবি, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। এ সময় ডিপজলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে দেশে ফিরলে ডিপজল নিখোঁজ রয়েছেন। বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। এদিকে, ডিপজলের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে মঙ্গলবার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষক রঞ্জিত দাসকে তুলে আনেন উত্তেজিত জনতা। এ সময় তাকে মারধরও করা হয় বলে জানা গেছে। পরে মঙ্গলবার রাতেই বিজিবির মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল মুকিত বলেন, সীমান্তের ওপারে কয়েকজন যুবক অতিক্রম করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এসময় তিনজন পালিয়ে এলেও একজন নিখোঁজ রয়েছেন। যারা এসেছেন তারা দাবি করছেন নিখোঁজ যুবককে গুলি করে মেরে ফেলে মরদেহ আটকে রেখেছে বিএসএফ। তিনি বলেন, নিখোঁজ যুবককে ফেরত না দেওয়ায় মঙ্গলবার উত্তেজিত হয়ে স্থানীয়রা ভারতীয় একজন নাগরিককে তুলে নিয়ে আসেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ‎‎বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, ‘ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে তুলে এনছিলেন। পরে মঙ্গলবার রাতে তাকে বিজিবির মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।’ তিনি বলেন, বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়টি সমাধান হয়নি। সে জীবিত নাকি মৃত সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ‎জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উত্তরকুল সীমান্ত এলাকার লোকজন দাবি করছেন সীমান্তের ওপারে একজনকে গুলি করে মারা হয়েছে। কিন্তু এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। এ বিষয়ে জ‌কিগঞ্জ ব‌্যাটা‌লিয়ন ১৯ বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বুধবার দুপুরে বলেন, ওই যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, স্থানীয়রা গুলিতে হত্যার অভিযোগ করেছেন। তবে এরকম কোন প্রমাণ এখনও আমরা পাইনি। বিএসএফও এরকম কিছু স্বীকার করেনি। এব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুবক ‘নিখোঁজে’ জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, ভারতীয় কৃষককে ‘তুলে আনেন’ স্থানীয়রা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
এক যুবকের নিখোঁজ হওয়া নিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন ডিপজল নামের ওই যুবক। তার মরদেহ সীমান্তের ওপারে আটকে রাখা হয়েছে। যদিও এমন অভিযোগের সত্যাতা এখনও খুঁজে পায়নি বিজিবি। এদিকে, এই ঘটনার জেরে মঙ্গলবার (১৬জুন) সীমান্তবর্তী ভারতীয় এক নাগরিককে ‘তুলে নিয়ে আসেন’ বাংলাদেশীরা। এ নিয়ে দুই দেশের সীমান্তবর্তী লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে রঞ্জিত দাস (৬৫) নামের ওই ভারতীয় নাগরিককে উত্তরকুল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হয়। নিখোঁজ ডিপজল আহমদ বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের আহমদ আলীর ছেলে। তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে বুধবার দুপুরে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করে জানতে পারেনি বিজিবি। স্থানীয়দের দাবি, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। এ সময় ডিপজলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে দেশে ফিরলে ডিপজল নিখোঁজ রয়েছেন। বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। এদিকে, ডিপজলের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে মঙ্গলবার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষক রঞ্জিত দাসকে তুলে আনেন উত্তেজিত জনতা। এ সময় তাকে মারধরও করা হয় বলে জানা গেছে। পরে মঙ্গলবার রাতেই বিজিবির মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল মুকিত বলেন, সীমান্তের ওপারে কয়েকজন যুবক অতিক্রম করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এসময় তিনজন পালিয়ে এলেও একজন নিখোঁজ রয়েছেন। যারা এসেছেন তারা দাবি করছেন নিখোঁজ যুবককে গুলি করে মেরে ফেলে মরদেহ আটকে রেখেছে বিএসএফ। তিনি বলেন, নিখোঁজ যুবককে ফেরত না দেওয়ায় মঙ্গলবার উত্তেজিত হয়ে স্থানীয়রা ভারতীয় একজন নাগরিককে তুলে নিয়ে আসেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ‎‎বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, ‘ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে তুলে এনছিলেন। পরে মঙ্গলবার রাতে তাকে বিজিবির মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।’ তিনি বলেন, বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়টি সমাধান হয়নি। সে জীবিত নাকি মৃত সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ‎জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উত্তরকুল সীমান্ত এলাকার লোকজন দাবি করছেন সীমান্তের ওপারে একজনকে গুলি করে মারা হয়েছে। কিন্তু এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। এ বিষয়ে জ‌কিগঞ্জ ব‌্যাটা‌লিয়ন ১৯ বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বুধবার দুপুরে বলেন, ওই যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, স্থানীয়রা গুলিতে হত্যার অভিযোগ করেছেন। তবে এরকম কোন প্রমাণ এখনও আমরা পাইনি। বিএসএফও এরকম কিছু স্বীকার করেনি। এব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x