শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে নিয়ে বলার শব্দ অবশিষ্ট নেই : স্কালোনি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

মেসিকে নিয়ে বলার শব্দ অবশিষ্ট নেই : স্কালোনি
অনলাইন ডেস্ক: আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে চোখধাঁধানো হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এরপরই পুরো ফুটবল বিশ্ব মজেছে মেসি-বন্দনায়। বাদ যাননি আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচন লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করেছেন, লিওনেল মেসির পারফরম্যান্স ব্যাখ্যা করার মতো কোনো শব্দ তার জানা নেই। মেসিকে নিয়ে স্কালোনি বলেন, মেসিকে নিয়ে বলার মতো কোনো শব্দ আর অবশিষ্ট নেই। আমি নতুন করে আর কী বলব? সে স্রেফ অবিশ্বাস্য! গত ২০ বছর ধরে সে প্রতিনিয়ত এই একই কাজ করে যাচ্ছে। ফুটবল দুনিয়ার প্রতিটি মানুষ তাকে মাঠে দেখতে চায় এবং তার খেলা উপভোগ করে। মেসির লড়াকু মানসিকতার প্রশংসা করে স্কালোনি আরও যোগ করেন, মাঠে সে একটা বলের আশাও ছেড়ে দেয় না। আর এটাই আমাদের দলের মূল ধরন। কাপ্তেনের কাছ থেকে এই লড়াকু মানসিকতাটাই আজ আমরা পুরো দল মিলে মাঠে ফুটিয়ে তুলতে পেরেছি। ম্যাচে দাপুটে জয় আসলেও মাঠের লড়াইটা মোটেও সহজ ছিল না বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। আলজেরিয়ার প্রশংসা করে তিনি বলেন, আমরা আগে থেকেই জানতাম আমাদের ভুগতে হবে। আলজেরিয়া যথেষ্ট ভালো একটি দল এবং তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। আমরা মাঠে আমাদের সেরাটা দিয়েছি, তবে ম্যাচটি সত্যিই খুব কঠিন ছিল। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে সেই ২-১ গোলের হারের ধাক্কা এখনো ভোলেননি স্কালোনি। সেই তেতো স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই জটিল ও মনস্তাত্ত্বিক চাপের হয়। গত বিশ্বকাপে আমরা শুরুতেই হোঁচট খেয়েছিলাম। তাই টুর্নামেন্টে টিকে থাকার আত্মবিশ্বাস ধরে রাখতে আজ আমাদের একটি দারুণ শুরু খুব দরকার ছিল। ছেলেরা সেটি করে দেখিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে নিয়ে বলার শব্দ অবশিষ্ট নেই : স্কালোনি

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
অনলাইন ডেস্ক: আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে চোখধাঁধানো হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এরপরই পুরো ফুটবল বিশ্ব মজেছে মেসি-বন্দনায়। বাদ যাননি আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচন লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করেছেন, লিওনেল মেসির পারফরম্যান্স ব্যাখ্যা করার মতো কোনো শব্দ তার জানা নেই। মেসিকে নিয়ে স্কালোনি বলেন, মেসিকে নিয়ে বলার মতো কোনো শব্দ আর অবশিষ্ট নেই। আমি নতুন করে আর কী বলব? সে স্রেফ অবিশ্বাস্য! গত ২০ বছর ধরে সে প্রতিনিয়ত এই একই কাজ করে যাচ্ছে। ফুটবল দুনিয়ার প্রতিটি মানুষ তাকে মাঠে দেখতে চায় এবং তার খেলা উপভোগ করে। মেসির লড়াকু মানসিকতার প্রশংসা করে স্কালোনি আরও যোগ করেন, মাঠে সে একটা বলের আশাও ছেড়ে দেয় না। আর এটাই আমাদের দলের মূল ধরন। কাপ্তেনের কাছ থেকে এই লড়াকু মানসিকতাটাই আজ আমরা পুরো দল মিলে মাঠে ফুটিয়ে তুলতে পেরেছি। ম্যাচে দাপুটে জয় আসলেও মাঠের লড়াইটা মোটেও সহজ ছিল না বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। আলজেরিয়ার প্রশংসা করে তিনি বলেন, আমরা আগে থেকেই জানতাম আমাদের ভুগতে হবে। আলজেরিয়া যথেষ্ট ভালো একটি দল এবং তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। আমরা মাঠে আমাদের সেরাটা দিয়েছি, তবে ম্যাচটি সত্যিই খুব কঠিন ছিল। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে সেই ২-১ গোলের হারের ধাক্কা এখনো ভোলেননি স্কালোনি। সেই তেতো স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই জটিল ও মনস্তাত্ত্বিক চাপের হয়। গত বিশ্বকাপে আমরা শুরুতেই হোঁচট খেয়েছিলাম। তাই টুর্নামেন্টে টিকে থাকার আত্মবিশ্বাস ধরে রাখতে আজ আমাদের একটি দারুণ শুরু খুব দরকার ছিল। ছেলেরা সেটি করে দেখিয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x