শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চোর সন্দেহে ফেসবুক লাইভে যুবককে মারধর ইউপি সদস্যের

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০২:৫২ পিএম

চোর সন্দেহে ফেসবুক লাইভে যুবককে মারধর ইউপি সদস্যের
সিলেটের ফেঞ্চুগঞ্জে চোর সন্দেহে ফেসবুকে লাইভ ভিডিও করে এক যুবককে মারধর করেছেন সেখানকার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জয়নাল আহমদ নামের ওই ইউপি সদস্য। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছত্রিশ গ্রামে চুরির অভিযোগে এক যুবককে আটকে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আহমদের কাছে নিয়ে যান এলাকার কিছু লোক। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ওই যুবককে পাইপ দিয়ে মারধর শুরু করেন জয়নাল। এই মারধরের দৃশ্য নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভ সম্প্রচার করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবককে সামনে বসিয়ে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন জয়নাল আহমদ। তিনি বলেন, এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হলেও তারা অল্প সময়ের মধ্যেই ফিরে এসে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ভিডিওতে তাকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, প্রয়োজনে ব্যক্তিগত ক্ষতি হলেও তিনি গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান। একপর্যায়ে হাতে থাকা প্লাস্টিকের পাইপ দিয়ে ওই যুবককে আঘাত করতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পানির মোটর, বৈদ্যুতিক তার, গবাদিপশু ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা ইউপি সদস্যের কাছে নিয়ে যান। মারধরের বিষয়ে ইউপি সদস্য জয়নাল আহমদ রোববার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় একটি সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে। বারবার থানায় অভিযোগ দেওয়ার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে অভিযুক্তদের ডেকে সতর্ক করা হয়েছে। তার দাবি, চোরচক্রের সদস্যরা শুধু চুরিই নয়, মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তবে ফেসবুক লাইভে মারধরের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, উদ্দেশ্য ছিল অভিযুক্তদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা। কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেও সহযোগিতা করা হবে। মারধরের ভিডিওটি নজরে এসেছে জানিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল করিম বলেন, আমি এ ব্যাপারে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি। তাকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। এছাড়া কেউ লিখিত অভিযোগ করলে পুলিশও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। ফেঞ্চুগঞ্জ ইউএনও আজিজুন্নাহার বলেন, এরকম একটি ভিডিওর কথা আমি শুনেছি। তবে ভিডিওটি এখনও আমি দেখিনি। খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পেলে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চোর সন্দেহে ফেসবুক লাইভে যুবককে মারধর ইউপি সদস্যের

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image
সিলেটের ফেঞ্চুগঞ্জে চোর সন্দেহে ফেসবুকে লাইভ ভিডিও করে এক যুবককে মারধর করেছেন সেখানকার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জয়নাল আহমদ নামের ওই ইউপি সদস্য। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছত্রিশ গ্রামে চুরির অভিযোগে এক যুবককে আটকে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আহমদের কাছে নিয়ে যান এলাকার কিছু লোক। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ওই যুবককে পাইপ দিয়ে মারধর শুরু করেন জয়নাল। এই মারধরের দৃশ্য নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভ সম্প্রচার করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবককে সামনে বসিয়ে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন জয়নাল আহমদ। তিনি বলেন, এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হলেও তারা অল্প সময়ের মধ্যেই ফিরে এসে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ভিডিওতে তাকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, প্রয়োজনে ব্যক্তিগত ক্ষতি হলেও তিনি গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান। একপর্যায়ে হাতে থাকা প্লাস্টিকের পাইপ দিয়ে ওই যুবককে আঘাত করতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পানির মোটর, বৈদ্যুতিক তার, গবাদিপশু ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা ইউপি সদস্যের কাছে নিয়ে যান। মারধরের বিষয়ে ইউপি সদস্য জয়নাল আহমদ রোববার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় একটি সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে। বারবার থানায় অভিযোগ দেওয়ার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে অভিযুক্তদের ডেকে সতর্ক করা হয়েছে। তার দাবি, চোরচক্রের সদস্যরা শুধু চুরিই নয়, মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তবে ফেসবুক লাইভে মারধরের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, উদ্দেশ্য ছিল অভিযুক্তদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা। কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেও সহযোগিতা করা হবে। মারধরের ভিডিওটি নজরে এসেছে জানিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল করিম বলেন, আমি এ ব্যাপারে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি। তাকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। এছাড়া কেউ লিখিত অভিযোগ করলে পুলিশও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। ফেঞ্চুগঞ্জ ইউএনও আজিজুন্নাহার বলেন, এরকম একটি ভিডিওর কথা আমি শুনেছি। তবে ভিডিওটি এখনও আমি দেখিনি। খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পেলে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x