শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ টাকা উধাও

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০১:৫২ পিএম

ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ টাকা উধাও
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের হিসাবে থাকা ৫ লাখ টাকা খুঁজে না পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় ব্যাংক ব্যবস্থাপক চলে যাওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ গ্রাহকেরা তাকে আটকে রাখেন। রোববার (১৪ জুন) জগন্নাথপুর ইসলামী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। টাকা তুলতে গিয়ে হিসাব থেকে অর্থ উধাও হওয়ার কথা শুনে ব্যাংকেই কান্নায় ভেঙে পড়েন ওই গ্রাহক। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। জানা গেছে, দিরাই উপজেলার জগদল গ্রামের বাসিন্দা ছতর মিয়ার ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার হিসাবে ৫ লাখ টাকা জমা ছিল। কয়েকদিন ধরে তিনি ওই টাকা উত্তোলনের চেষ্টা করলেও নানা কারণে তা সম্ভব হচ্ছিল না। পরে তিনি জগন্নাথপুরের একটি ব্যাংকে নতুন হিসাব খুলে চেকের মাধ্যমে টাকা স্থানান্তরের উদ্যোগ নেন। তবে রোববার ইসলামী ব্যাংক শাখায় গিয়ে হিসাবের বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, তার হিসাবে কোনো টাকা নেই এবং অর্থ অন্য একটি ব্যাংকের হিসাবে চলে গেছে। এ কথা শুনে ছতর মিয়া সংশ্লিষ্ট ব্যাংকে খোঁজ নিলে সেখানে এমন কোনো অর্থ জমা হয়নি বলে জানানো হয়। পরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ইসলামী ব্যাংক শাখায় এসে প্রতিবাদ জানান এবং কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগী ছতর মিয়া ও তার স্ত্রী রুজিনা বেগম অভিযোগ করেন, তাদের একমাত্র ছেলে বর্তমানে লিবিয়ায় দালালচক্রের কাছে জিম্মি অবস্থায় রয়েছে। ছেলেকে উদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন হলেও ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে গড়িমসি করছে। তারা বলেন, ‘একেক সময় একেক কথা বলা হচ্ছে। কখনো বলা হচ্ছে টাকা অন্য ব্যাংকে গেছে, আবার সেখানে গেলে জানানো হচ্ছে কোনো টাকা আসেনি। আমরা আমাদের জমা রাখা টাকারই খোঁজ পাচ্ছি না।’ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্যাংকে উপস্থিত অন্যান্য গ্রাহকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। অনেকেই ব্যাংকের সেবার মান ও অর্থ উত্তোলন নিয়ে অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দা সফিক মিয়া বলেন, ‘আমি নিজেও টাকা তুলতে এসে পাইনি। অনেক দিন ধরেই গ্রাহকদের ভোগান্তির অভিযোগ শোনা যাচ্ছে।’ তবে অভিযোগ অস্বীকার না করে ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. জহির উদ্দিন বলেন, ‘গ্রাহকের টাকার বিষয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সিস্টেমজনিত জটিলতার কারণে এমন সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।’    

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ টাকা উধাও

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের হিসাবে থাকা ৫ লাখ টাকা খুঁজে না পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় ব্যাংক ব্যবস্থাপক চলে যাওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ গ্রাহকেরা তাকে আটকে রাখেন। রোববার (১৪ জুন) জগন্নাথপুর ইসলামী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। টাকা তুলতে গিয়ে হিসাব থেকে অর্থ উধাও হওয়ার কথা শুনে ব্যাংকেই কান্নায় ভেঙে পড়েন ওই গ্রাহক। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। জানা গেছে, দিরাই উপজেলার জগদল গ্রামের বাসিন্দা ছতর মিয়ার ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার হিসাবে ৫ লাখ টাকা জমা ছিল। কয়েকদিন ধরে তিনি ওই টাকা উত্তোলনের চেষ্টা করলেও নানা কারণে তা সম্ভব হচ্ছিল না। পরে তিনি জগন্নাথপুরের একটি ব্যাংকে নতুন হিসাব খুলে চেকের মাধ্যমে টাকা স্থানান্তরের উদ্যোগ নেন। তবে রোববার ইসলামী ব্যাংক শাখায় গিয়ে হিসাবের বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, তার হিসাবে কোনো টাকা নেই এবং অর্থ অন্য একটি ব্যাংকের হিসাবে চলে গেছে। এ কথা শুনে ছতর মিয়া সংশ্লিষ্ট ব্যাংকে খোঁজ নিলে সেখানে এমন কোনো অর্থ জমা হয়নি বলে জানানো হয়। পরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ইসলামী ব্যাংক শাখায় এসে প্রতিবাদ জানান এবং কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগী ছতর মিয়া ও তার স্ত্রী রুজিনা বেগম অভিযোগ করেন, তাদের একমাত্র ছেলে বর্তমানে লিবিয়ায় দালালচক্রের কাছে জিম্মি অবস্থায় রয়েছে। ছেলেকে উদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন হলেও ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে গড়িমসি করছে। তারা বলেন, ‘একেক সময় একেক কথা বলা হচ্ছে। কখনো বলা হচ্ছে টাকা অন্য ব্যাংকে গেছে, আবার সেখানে গেলে জানানো হচ্ছে কোনো টাকা আসেনি। আমরা আমাদের জমা রাখা টাকারই খোঁজ পাচ্ছি না।’ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্যাংকে উপস্থিত অন্যান্য গ্রাহকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। অনেকেই ব্যাংকের সেবার মান ও অর্থ উত্তোলন নিয়ে অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দা সফিক মিয়া বলেন, ‘আমি নিজেও টাকা তুলতে এসে পাইনি। অনেক দিন ধরেই গ্রাহকদের ভোগান্তির অভিযোগ শোনা যাচ্ছে।’ তবে অভিযোগ অস্বীকার না করে ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. জহির উদ্দিন বলেন, ‘গ্রাহকের টাকার বিষয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সিস্টেমজনিত জটিলতার কারণে এমন সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।’    

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ টাকা উধাও
0:00 / 0:00
1x