শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হার্ডলাইনে পুলিশ দুই শতাধিক গ্রেফতার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০২:২১ পিএম

হার্ডলাইনে পুলিশ দুই শতাধিক গ্রেফতার
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং একই সময়ে মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ৮ থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, চোর, হকার ও সন্দেহভাজন ব্যক্তি, বিনা পরোয়ানা ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামিসহ চোরাকারবারী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিরাও রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) প্রথম ২৪ ঘণ্টায় এসএমপি পুলিশের অভিযানে ১৭৫ জন এবং পরবর্তীতে শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘন্টায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়। এই সময় ২৩২ পিস ইয়াবাবড়ি, ৩৬ লিটার চোলাইমদ, ১ হাজার ৩৪৫ পিস ভারতীয় কিটকাট চকলেট ও ১ হাজাার ২১৫ কেজি ভারতীয় অবৈধ চা-পাতা উদ্ধার করা হয়। এদিকে একই সময়ের ভেতরে সিলেট মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়েছে এবং ৯৯টি যানবাহনকে আটক করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্যভাবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়তে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হার্ডলাইনে পুলিশ দুই শতাধিক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং একই সময়ে মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ৮ থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, চোর, হকার ও সন্দেহভাজন ব্যক্তি, বিনা পরোয়ানা ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামিসহ চোরাকারবারী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিরাও রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) প্রথম ২৪ ঘণ্টায় এসএমপি পুলিশের অভিযানে ১৭৫ জন এবং পরবর্তীতে শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘন্টায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়। এই সময় ২৩২ পিস ইয়াবাবড়ি, ৩৬ লিটার চোলাইমদ, ১ হাজার ৩৪৫ পিস ভারতীয় কিটকাট চকলেট ও ১ হাজাার ২১৫ কেজি ভারতীয় অবৈধ চা-পাতা উদ্ধার করা হয়। এদিকে একই সময়ের ভেতরে সিলেট মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়েছে এবং ৯৯টি যানবাহনকে আটক করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্যভাবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়তে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হার্ডলাইনে পুলিশ দুই শতাধিক গ্রেফতার
0:00 / 0:00
1x