শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসক নেই, মিডওয়াইফ দিয়েই চলছে রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্র

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৮:১০ পিএম

চিকিৎসক নেই, মিডওয়াইফ দিয়েই চলছে রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্র
আসাদ ঠাকুর, চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভোগছে। প্রয়োজনীয় জনবল না থাকায় একমাত্র মিডওয়াইফ দিয়েই পরিচালিত হচ্ছে পুরো স্বাস্থ্যকেন্দ্রটি। এতে ব্যাহত হচ্ছে রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা এবং চরম ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। জানা গেছে, রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন স্যাকমো (এসএসিএমও), একজন এমএলএসএস ও একজন নিরাপত্তা কর্মীর পদ থাকলেও বর্তমানে এসব পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে পুরো কেন্দ্রের দায়িত্ব একাই পালন করছেন দায়িত্বপ্রাপ্ত মিডওয়াইফ পলি আক্তার। সরেজমিনে দেখা যায়, চিকিৎসক ও অন্যান্য প্রয়োজনীয় জনবল না থাকায় রোগীদের প্রাথমিক চিকিৎসা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, ওজন মাপা, রক্তচাপ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ সব ধরনের দায়িত্ব একাই সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কক্ষ ফাঁকা পড়ে থাকায় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ওষুধের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এ বিষয়ে রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্রের মিডওয়াইফ পলি আক্তার জানান, “আমি দীর্ঘদিন ধরে এখানে কর্মরত আছি। যোগদানের পর থেকে আজ পর্যন্ত এখানে কোনো মেডিকেল অফিসার পাইনি। একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা বা পরামর্শ দেওয়ার সময় অন্য কক্ষগুলো ফাঁকা থাকে, ফলে অফিসিয়াল কাগজপত্র ও ওষুধের নিরাপত্তা নিয়েও শঙ্কায় থাকতে হয়।” তিনি আরও বলেন, “ফার্মাসিস্ট না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ সংগ্রহ করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। আমি একজন নারী হিসেবে একা পুরো অফিস পরিচালনা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ এখানে কোনো নিরাপত্তা কর্মীও নেই।” তাছাড়া এ কেন্দ্রে প্রতিদিন প্রায় ৪০-৫০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু ওষুধ স্বল্পতা ও জনবল সংকটের কারণে প্রতিনিয়তই আমাকে চাপ সামলাতে হচ্ছে। জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, এই প্রতিষ্ঠানে একজন মিডওয়াইফ পদায়িত রয়েছেন যার মাধ্যমে গর্ভবতী মহিলারা সেবা পাচ্ছেন। ডাক্তার পদ এই মুহূর্তে শুণ্য রয়েছে। এজন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। এবিষয়ে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, অনেক ডাক্তার প্রেষণে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। এগুলো বাতিল করে সরকার যদি মেডিকেল অফিসার দেয় তাহলে স্বাস্থ্য কমপ্লেক্স চালিয়ে উদ্বৃত্ত থাকলে আমি উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দিতে পারব।’ স্থানীয়রা জানান, দ্রুত রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসক পদায়ন না হলে স্বাস্থ্যসেবার মান আরও অবনতির দিকে যাবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসক নেই, মিডওয়াইফ দিয়েই চলছে রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্র

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image
আসাদ ঠাকুর, চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভোগছে। প্রয়োজনীয় জনবল না থাকায় একমাত্র মিডওয়াইফ দিয়েই পরিচালিত হচ্ছে পুরো স্বাস্থ্যকেন্দ্রটি। এতে ব্যাহত হচ্ছে রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা এবং চরম ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। জানা গেছে, রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন স্যাকমো (এসএসিএমও), একজন এমএলএসএস ও একজন নিরাপত্তা কর্মীর পদ থাকলেও বর্তমানে এসব পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে পুরো কেন্দ্রের দায়িত্ব একাই পালন করছেন দায়িত্বপ্রাপ্ত মিডওয়াইফ পলি আক্তার। সরেজমিনে দেখা যায়, চিকিৎসক ও অন্যান্য প্রয়োজনীয় জনবল না থাকায় রোগীদের প্রাথমিক চিকিৎসা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, ওজন মাপা, রক্তচাপ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ সব ধরনের দায়িত্ব একাই সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কক্ষ ফাঁকা পড়ে থাকায় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ওষুধের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এ বিষয়ে রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্রের মিডওয়াইফ পলি আক্তার জানান, “আমি দীর্ঘদিন ধরে এখানে কর্মরত আছি। যোগদানের পর থেকে আজ পর্যন্ত এখানে কোনো মেডিকেল অফিসার পাইনি। একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা বা পরামর্শ দেওয়ার সময় অন্য কক্ষগুলো ফাঁকা থাকে, ফলে অফিসিয়াল কাগজপত্র ও ওষুধের নিরাপত্তা নিয়েও শঙ্কায় থাকতে হয়।” তিনি আরও বলেন, “ফার্মাসিস্ট না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ সংগ্রহ করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। আমি একজন নারী হিসেবে একা পুরো অফিস পরিচালনা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ এখানে কোনো নিরাপত্তা কর্মীও নেই।” তাছাড়া এ কেন্দ্রে প্রতিদিন প্রায় ৪০-৫০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু ওষুধ স্বল্পতা ও জনবল সংকটের কারণে প্রতিনিয়তই আমাকে চাপ সামলাতে হচ্ছে। জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, এই প্রতিষ্ঠানে একজন মিডওয়াইফ পদায়িত রয়েছেন যার মাধ্যমে গর্ভবতী মহিলারা সেবা পাচ্ছেন। ডাক্তার পদ এই মুহূর্তে শুণ্য রয়েছে। এজন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। এবিষয়ে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, অনেক ডাক্তার প্রেষণে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। এগুলো বাতিল করে সরকার যদি মেডিকেল অফিসার দেয় তাহলে স্বাস্থ্য কমপ্লেক্স চালিয়ে উদ্বৃত্ত থাকলে আমি উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দিতে পারব।’ স্থানীয়রা জানান, দ্রুত রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসক পদায়ন না হলে স্বাস্থ্যসেবার মান আরও অবনতির দিকে যাবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x