শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী মঞ্চে গান গাইবেন সিলেটের সঞ্জয়

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী মঞ্চে গান গাইবেন সিলেটের সঞ্জয়
মাঠে না থাকলেও ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে থাকছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব। মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসার সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়। আগামী ১১ জুন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের আগে হবে এ আয়োজন। সঞ্জয়ের জন্ম সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে। ১০–১১ বছর বয়সে মা–বাবার সঙ্গে তিনি পাড়ি জমান সিলিকন ভ্যালিতে। বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে পারফর্ম করার সুযোগ শুধু ব্যক্তিগত অর্জন নয়, দুই সংস্কৃতির ভেতরে বেড়ে ওঠা অভিবাসী তরুণদের অনুপ্রেরণা মনে করছেন সঞ্জয়। আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ এশীয় সংগীতশিল্পীদের প্রতিনিধিত্ব করার এ মুহূর্তকে তিনি সংগীতজীবনের বড় মাইলফলক হিসেবে দেখছেন। যৌথভাবে এবার ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে। তিন দেশে উদ্বোধনী ম্যাচগুলোর আগে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের ইতিমধ্যে চূড়ান্ত করেছে ফিফা। তালিকায় আছেন বাংলাদেশের তরুণ গায়ক ও ডিজে সঞ্জয়। সঞ্জয় বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার সঙ্গে ফিফা কর্তৃপক্ষ যোগাযোগ করে। এরপর জানতে পেরেছি, বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করছি। আমি অনেক ভাগ্যবান—ফিফা কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিল্পীদের আমন্ত্রণ জানায়, সেখানে আমিও আছি। পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়ার কারণে হয়তো এটা করতে পেরেছি।’ শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় বলেন, ‘এখনো বিস্তারিত কিছুই জানি না। কতটা সময় আমার জন্য বরাদ্দ, তা–ও নিশ্চিত নই। শুধু আমাকে এটা বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকছি। কী করব এখনো কিছু ভাবিনি। আমার চাওয়া থাকবে, বিশ্বকাপের মঞ্চে আমার দেশের কালচারকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়।’ একই মঞ্চে মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা থাকছেন—এমন খবর সঞ্জয়ের জন্য কতটা আনন্দের এমন প্রশ্নে বলেন, ‘এসব তারকার সঙ্গে পারফর্ম করার খবরটা যখন শুনলাম, তখনই মা–বাবার কথা ভাবছিলাম। কারণ, আমি যখন ১০–১১ বছরের, তখন মা–বাবার সঙ্গে সিলিকন ভ্যালিতে আসি। চারজনের পরিবার আমাদের। আমি জানি, তাঁরা কতটা কঠোর পরিশ্রম করেছেন। তাঁরা যখন যুক্তরাষ্ট্রে এসেছিলেন, অড জব করতেন। আজ আমি যেখানে, এটা পুরোপুরি আমার মা–বাবার পরিশ্রমের ফল।’ মা–বাবা কি সঞ্জয়কে মিউজিশিয়ান হিসেবে দেখতে চেয়েছিলেন? ‘শুরুতে ভয় ছিল। কারণ, এখানে খুব বেশি টাকাপয়সা নেই। কোনো মাসে অনেক টাকা আয় করলেও পরের মাসে দেখা যায় কাজ নেই। একরকম অনিশ্চিত জীবন। সংগীতাঙ্গনে এটাই বাস্তব। আমি পড়াশোনা শেষ করেছি; কিন্তু বরাবরই গান নিয়ে এগিয়ে যেতে চেয়েছি। সব সময় আমার দেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে চেয়েছি। আমার মা গান গাইতেন। মা যখন গাইতেন, তখন আমি তবলা বাজাতাম। মা–ই আমার গানে বেড়ে ওঠার পরিবেশটা তৈরি করে দিয়েছেন। আমার দিদিমাও (নানি) গাইতেন। তাঁরা দুজনে অনুপ্রেরণা। আমি মনে করি, বাংলাদেশের মিউজিক সারা বিশ্বের মধ্যে অন্যতম সুন্দর। আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই। বাংলা গানের সৌন্দর্যকে বিশ্বদরবারে উপস্থাপন করতে চাই,’ বললেন সঞ্জয়। জন্ম শ্রীমঙ্গলে হলেও সঞ্জয়ের বেড়ে ওঠা চট্টগ্রামের লাভ লেন এলাকায়। তিনি বলেন, ‘তখন আমার মা মিতা দেব রেডিও–টেলিভিশনে গান গাইতেন। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও গাইতেন। তবে পেশা হিসেবে বেছে নেননি।’ বাংলাদেশের সংগীত নিয়ে সঞ্জয়ের অনেক স্বপ্ন। বাংলাদেশের সিনেমায়ও কাজ করার স্বপ্ন দেখেন। তিনি বলেন, ‘আমি শাকিব খানকে পছন্দ করি। তাঁর অনেক বড় ভক্ত। তাঁর সঙ্গে কাজ করতে চাই।’ সবশেষে সঞ্জয় বললেন, ‘বাংলাদেশিদের বলতে চাই, এটা মাত্র শুরু। আপনারা শুধু সংগীত ও শিল্পীদের সমর্থন ও ভালোবাসা দিয়ে যান। আমাদের টাকার দরকার নেই, অন্য কোনো কিছুর দরকার নেই। আমাদের দরকার শুধু দেশের মানুষের সমর্থন ও ভালোবাসা। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে আমরা বাংলাদেশকে গর্বিত করে—এমন কাজই করে যাব।’ সঞ্জয় ইতিমধ্যে তাঁর কাজ দিয়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার শ্রোতাদের কাছে পরিচিত হয়ে উঠেছেন। নিউইয়র্ক টাইমস তাঁকে বিশ্বের অন্যতম পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পীদের একজন হিসেবে উল্লেখ করেছে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী মঞ্চে গান গাইবেন সিলেটের সঞ্জয়

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image
মাঠে না থাকলেও ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে থাকছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব। মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসার সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়। আগামী ১১ জুন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের আগে হবে এ আয়োজন। সঞ্জয়ের জন্ম সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে। ১০–১১ বছর বয়সে মা–বাবার সঙ্গে তিনি পাড়ি জমান সিলিকন ভ্যালিতে। বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে পারফর্ম করার সুযোগ শুধু ব্যক্তিগত অর্জন নয়, দুই সংস্কৃতির ভেতরে বেড়ে ওঠা অভিবাসী তরুণদের অনুপ্রেরণা মনে করছেন সঞ্জয়। আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ এশীয় সংগীতশিল্পীদের প্রতিনিধিত্ব করার এ মুহূর্তকে তিনি সংগীতজীবনের বড় মাইলফলক হিসেবে দেখছেন। যৌথভাবে এবার ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে। তিন দেশে উদ্বোধনী ম্যাচগুলোর আগে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের ইতিমধ্যে চূড়ান্ত করেছে ফিফা। তালিকায় আছেন বাংলাদেশের তরুণ গায়ক ও ডিজে সঞ্জয়। সঞ্জয় বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার সঙ্গে ফিফা কর্তৃপক্ষ যোগাযোগ করে। এরপর জানতে পেরেছি, বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করছি। আমি অনেক ভাগ্যবান—ফিফা কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিল্পীদের আমন্ত্রণ জানায়, সেখানে আমিও আছি। পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়ার কারণে হয়তো এটা করতে পেরেছি।’ শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় বলেন, ‘এখনো বিস্তারিত কিছুই জানি না। কতটা সময় আমার জন্য বরাদ্দ, তা–ও নিশ্চিত নই। শুধু আমাকে এটা বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকছি। কী করব এখনো কিছু ভাবিনি। আমার চাওয়া থাকবে, বিশ্বকাপের মঞ্চে আমার দেশের কালচারকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়।’ একই মঞ্চে মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা থাকছেন—এমন খবর সঞ্জয়ের জন্য কতটা আনন্দের এমন প্রশ্নে বলেন, ‘এসব তারকার সঙ্গে পারফর্ম করার খবরটা যখন শুনলাম, তখনই মা–বাবার কথা ভাবছিলাম। কারণ, আমি যখন ১০–১১ বছরের, তখন মা–বাবার সঙ্গে সিলিকন ভ্যালিতে আসি। চারজনের পরিবার আমাদের। আমি জানি, তাঁরা কতটা কঠোর পরিশ্রম করেছেন। তাঁরা যখন যুক্তরাষ্ট্রে এসেছিলেন, অড জব করতেন। আজ আমি যেখানে, এটা পুরোপুরি আমার মা–বাবার পরিশ্রমের ফল।’ মা–বাবা কি সঞ্জয়কে মিউজিশিয়ান হিসেবে দেখতে চেয়েছিলেন? ‘শুরুতে ভয় ছিল। কারণ, এখানে খুব বেশি টাকাপয়সা নেই। কোনো মাসে অনেক টাকা আয় করলেও পরের মাসে দেখা যায় কাজ নেই। একরকম অনিশ্চিত জীবন। সংগীতাঙ্গনে এটাই বাস্তব। আমি পড়াশোনা শেষ করেছি; কিন্তু বরাবরই গান নিয়ে এগিয়ে যেতে চেয়েছি। সব সময় আমার দেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে চেয়েছি। আমার মা গান গাইতেন। মা যখন গাইতেন, তখন আমি তবলা বাজাতাম। মা–ই আমার গানে বেড়ে ওঠার পরিবেশটা তৈরি করে দিয়েছেন। আমার দিদিমাও (নানি) গাইতেন। তাঁরা দুজনে অনুপ্রেরণা। আমি মনে করি, বাংলাদেশের মিউজিক সারা বিশ্বের মধ্যে অন্যতম সুন্দর। আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই। বাংলা গানের সৌন্দর্যকে বিশ্বদরবারে উপস্থাপন করতে চাই,’ বললেন সঞ্জয়। জন্ম শ্রীমঙ্গলে হলেও সঞ্জয়ের বেড়ে ওঠা চট্টগ্রামের লাভ লেন এলাকায়। তিনি বলেন, ‘তখন আমার মা মিতা দেব রেডিও–টেলিভিশনে গান গাইতেন। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও গাইতেন। তবে পেশা হিসেবে বেছে নেননি।’ বাংলাদেশের সংগীত নিয়ে সঞ্জয়ের অনেক স্বপ্ন। বাংলাদেশের সিনেমায়ও কাজ করার স্বপ্ন দেখেন। তিনি বলেন, ‘আমি শাকিব খানকে পছন্দ করি। তাঁর অনেক বড় ভক্ত। তাঁর সঙ্গে কাজ করতে চাই।’ সবশেষে সঞ্জয় বললেন, ‘বাংলাদেশিদের বলতে চাই, এটা মাত্র শুরু। আপনারা শুধু সংগীত ও শিল্পীদের সমর্থন ও ভালোবাসা দিয়ে যান। আমাদের টাকার দরকার নেই, অন্য কোনো কিছুর দরকার নেই। আমাদের দরকার শুধু দেশের মানুষের সমর্থন ও ভালোবাসা। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে আমরা বাংলাদেশকে গর্বিত করে—এমন কাজই করে যাব।’ সঞ্জয় ইতিমধ্যে তাঁর কাজ দিয়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার শ্রোতাদের কাছে পরিচিত হয়ে উঠেছেন। নিউইয়র্ক টাইমস তাঁকে বিশ্বের অন্যতম পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পীদের একজন হিসেবে উল্লেখ করেছে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x