শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নিজে কাঁদলেন, সবাইকে কাঁদালেন এফডিসির খোরশেদ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ এএম

নিজে কাঁদলেন, সবাইকে কাঁদালেন এফডিসির খোরশেদ
বিনোদন প্রতিবেদক:: অশ্রুসিক্ত ভালোবাসায় দীর্ঘ কর্ম জীবনের চিরচেনা এফডিসি থেকে অবশেষে বিদায় নিলেন শিল্পনির্দেশকের সহকারী মোহাম্মদ খোরশেদ আলম। দীর্ঘ ৪৭ বছরের পথচলার পর এবার বিদায় নিলেন তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এফডিসিতে আয়োজন করা হয় খোরশেদ আলমের বিদায় অনুষ্ঠান। সেখানে তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকে জড়িয়ে ধরে কেঁদেও ফেলেন তিনি। এসময় খোরশেদ আলম বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। ভুলত্রুটি ক্ষমা করবেন। আমার জন্য যারা এ আয়োজন করেছেন, শরীরের সব রক্ত দিয়েও এ ঋণ শোধ হবে না। এফডিসি আগের মতো ভালো দিনে ফিরে যাক। এই কামনা করি।’ গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘খোরশেদের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বহু সিনেমাতে সে কাজ করেছে। সে কর্মজীবন শেষ করে পরিবারের কাছে ফিরছে, এটা আনন্দের বিষয়।’ চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘প্রায় অর্ধশতাব্দীর কর্ম জীবনের সমাপ্তি! এফডিসি ছেড়ে খোরশেদ আলম মামা ফিরে গেলেন তার আপন ভিটায়। বিদায় অনুষ্ঠানে তিনি কেঁদেছেন এবং আমাদেরও কাঁদিয়েছেন। বাকি জীবনে পরিবার নিয়ে ভালো থাকুক সেই দোয়া করি।’ ইয়ামিন হক ববি বলেন, ‘আঙ্কেল আমাদের সঙ্গে অনেক বছর কাজ করেছেন। যদিও আমি তাকে খুবই অল্প সময় পেয়েছি। আল্লাহ তাকে ভালো রাখুক। তার পাশে থাকতে পেরে ভালো লাগছে। বিদায় অত্যন্ত বেদনার। তবুও বলব দুঃখ পাওয়ার কিছু নেই। আমাদের আবারও দেখা হবে। এই বিদায় সুখকর হয় সেই দোয়া করি।’ এই চিত্রকর্মীকে অর্থ দিয়ে সহায়তা করে পাশে দাঁড়িয়েছেন প্রযোজক-নেতা খোরশেদ আলম খসরু, ফরমান আলী, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, ফিল্ম ক্লাব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, চিত্রনায়ক জায়েদ খান, আর্ট ডিরেক্টর ফরিদ, প্রযোজক-চিত্রনায়ক মাহবুবুর রশিদ মুন্না, প্রযোজক শাহরিন সুমি, জুয়েল, চিত্রনায়ক সনি রহমান, ওমর মালিক, পরিচালক সৈকত নাসির, বাশার, বাসুদেব শিল্প নির্দেশক, চিত্রনায়িকা রাজ রিপা, অভিনেতা মিশা সওদাগর, ডি এ তায়েব, রিপন খান প্রমুখ। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা এফ আই মানিক, ওয়াকিল আহমেদ, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, অভিনেতা কমল পাটেকর, চুন্নু, মাহবুবুর রশিদ মুন্না, মুন্না খান, নৃত্যপরিচালক ইউসুফ খান এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। এই আয়োজনের নেপথ্যে ছিলেন চলচ্চিত্র সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব ও সায়মন তারিক। আয়োজক মাজহার বাবু বলেন, ‘খোরশেদ ভাই আমাদের সহযোগিতা চেয়েছিলেন, আমরা চেষ্টা করেছি তার পাশে থাকতে। তবে এই অল্প সময়ে ২ লাখ ১৬ হাজার টাকা তার জন্য সহায়তা পেয়েছি। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’ শারীরিকভাবে অসুস্থ খোরশেদ আলম এবার ফিরে যাচ্ছেন নিজের জন্মস্থান চাঁদপুরের ভবানীপুর গ্রামে। এফডিসিকে পেছনে ফেলে সেখানে তিনি কাটাবেন জীবনের বাকিটা সময়। বলা দরকার, এবারই প্রথম নয়, এর আগে এফডিসির ঝালমুড়ি বিক্রেতা প্রয়াত আব্দুল মান্নান মোল্লাকে বিদায় দেন উক্ত সাংবাদিকরা। ১৯৭২ সাল থেকে তিনি চলচ্চিত্রপাড়ায় ঝালমুড়ি বিক্রি করেন। ২০২১ সালের জানুয়ারিতে তিনদিন ব্যাপী মুড়ি উৎসবের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ সহায়তা করে তাকে বিদায় দেন এই সাংবাদিকরা।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নিজে কাঁদলেন, সবাইকে কাঁদালেন এফডিসির খোরশেদ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image
বিনোদন প্রতিবেদক:: অশ্রুসিক্ত ভালোবাসায় দীর্ঘ কর্ম জীবনের চিরচেনা এফডিসি থেকে অবশেষে বিদায় নিলেন শিল্পনির্দেশকের সহকারী মোহাম্মদ খোরশেদ আলম। দীর্ঘ ৪৭ বছরের পথচলার পর এবার বিদায় নিলেন তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এফডিসিতে আয়োজন করা হয় খোরশেদ আলমের বিদায় অনুষ্ঠান। সেখানে তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকে জড়িয়ে ধরে কেঁদেও ফেলেন তিনি। এসময় খোরশেদ আলম বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। ভুলত্রুটি ক্ষমা করবেন। আমার জন্য যারা এ আয়োজন করেছেন, শরীরের সব রক্ত দিয়েও এ ঋণ শোধ হবে না। এফডিসি আগের মতো ভালো দিনে ফিরে যাক। এই কামনা করি।’ গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘খোরশেদের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বহু সিনেমাতে সে কাজ করেছে। সে কর্মজীবন শেষ করে পরিবারের কাছে ফিরছে, এটা আনন্দের বিষয়।’ চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘প্রায় অর্ধশতাব্দীর কর্ম জীবনের সমাপ্তি! এফডিসি ছেড়ে খোরশেদ আলম মামা ফিরে গেলেন তার আপন ভিটায়। বিদায় অনুষ্ঠানে তিনি কেঁদেছেন এবং আমাদেরও কাঁদিয়েছেন। বাকি জীবনে পরিবার নিয়ে ভালো থাকুক সেই দোয়া করি।’ ইয়ামিন হক ববি বলেন, ‘আঙ্কেল আমাদের সঙ্গে অনেক বছর কাজ করেছেন। যদিও আমি তাকে খুবই অল্প সময় পেয়েছি। আল্লাহ তাকে ভালো রাখুক। তার পাশে থাকতে পেরে ভালো লাগছে। বিদায় অত্যন্ত বেদনার। তবুও বলব দুঃখ পাওয়ার কিছু নেই। আমাদের আবারও দেখা হবে। এই বিদায় সুখকর হয় সেই দোয়া করি।’ এই চিত্রকর্মীকে অর্থ দিয়ে সহায়তা করে পাশে দাঁড়িয়েছেন প্রযোজক-নেতা খোরশেদ আলম খসরু, ফরমান আলী, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, ফিল্ম ক্লাব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, চিত্রনায়ক জায়েদ খান, আর্ট ডিরেক্টর ফরিদ, প্রযোজক-চিত্রনায়ক মাহবুবুর রশিদ মুন্না, প্রযোজক শাহরিন সুমি, জুয়েল, চিত্রনায়ক সনি রহমান, ওমর মালিক, পরিচালক সৈকত নাসির, বাশার, বাসুদেব শিল্প নির্দেশক, চিত্রনায়িকা রাজ রিপা, অভিনেতা মিশা সওদাগর, ডি এ তায়েব, রিপন খান প্রমুখ। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা এফ আই মানিক, ওয়াকিল আহমেদ, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, অভিনেতা কমল পাটেকর, চুন্নু, মাহবুবুর রশিদ মুন্না, মুন্না খান, নৃত্যপরিচালক ইউসুফ খান এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। এই আয়োজনের নেপথ্যে ছিলেন চলচ্চিত্র সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব ও সায়মন তারিক। আয়োজক মাজহার বাবু বলেন, ‘খোরশেদ ভাই আমাদের সহযোগিতা চেয়েছিলেন, আমরা চেষ্টা করেছি তার পাশে থাকতে। তবে এই অল্প সময়ে ২ লাখ ১৬ হাজার টাকা তার জন্য সহায়তা পেয়েছি। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’ শারীরিকভাবে অসুস্থ খোরশেদ আলম এবার ফিরে যাচ্ছেন নিজের জন্মস্থান চাঁদপুরের ভবানীপুর গ্রামে। এফডিসিকে পেছনে ফেলে সেখানে তিনি কাটাবেন জীবনের বাকিটা সময়। বলা দরকার, এবারই প্রথম নয়, এর আগে এফডিসির ঝালমুড়ি বিক্রেতা প্রয়াত আব্দুল মান্নান মোল্লাকে বিদায় দেন উক্ত সাংবাদিকরা। ১৯৭২ সাল থেকে তিনি চলচ্চিত্রপাড়ায় ঝালমুড়ি বিক্রি করেন। ২০২১ সালের জানুয়ারিতে তিনদিন ব্যাপী মুড়ি উৎসবের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ সহায়তা করে তাকে বিদায় দেন এই সাংবাদিকরা।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x