শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতার ব্যতিক্রমী সিদ্ধান্ত: ১০ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিয়ে বললেন, ‘মানুষের ভালোবাসাই আসল সম্পদ’

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩০ পিএম

বিএনপি নেতার ব্যতিক্রমী সিদ্ধান্ত: ১০ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিয়ে বললেন, ‘মানুষের ভালোবাসাই আসল সম্পদ’
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: বিএনপি নেতার ব্যতিক্রমী সিদ্ধান্ত ১০ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিয়ে বললেন, ‘মানুষের ভালোবাসাই আসল সম্পদ। হাওরাঞ্চলের উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ সমাজসেবক ও সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল আবারও প্রমাণ করলেন তাঁর মানবিকতা ও বিনয়। গতকাল (২৫ অক্টোবর) সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে জন-সমাবেশে তাঁকে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ লক্ষ টাকার সম্মাননা চেক প্রদান করা হয়। আজ রবিবার বিকেলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ধানের শীষের জনমত গঠনের লক্ষ্যে তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে একতা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল। কিন্তু সকলের বিস্ময় ও প্রশংসার মধ্যেই তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের একতা বাজারে পথসভায় কামরুজ্জামান কামরুল সেই চেকটি সম্মানের সঙ্গে অনুষ্ঠানের মধ্যে বিএনপি'র কর্মী নুর কাশেম (৪৫) এর হাতে ফেরত দেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি অর্থের জন্য কাজ করি না, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” এই ঘটনায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “আজকের যুগে এমন মানুষ বিরল, যিনি অর্থের চেয়ে ভালোবাসাকে বড় করে দেখেন।” হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে কামরুজ্জামান কামরুলকে ‘হাওর বন্ধু’ নামে জানেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ কার্যক্রমে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে দুর্গম হাওর এলাকায় শিক্ষার আলো ছড়ানো এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা। সমাজসেবায় তাঁর এই আত্মত্যাগ ও মানবিক মনোভাব সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মানুষের ভালোবাসাকেই আসল প্রাপ্তি বলে মনে করা এই মানুষটি আবারও হৃদয় জয় করলেন হাওরবাসীর-“মানুষের ভালোবাসাই আমার শক্তি।” অনুষ্ঠানে জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতার ব্যতিক্রমী সিদ্ধান্ত: ১০ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিয়ে বললেন, ‘মানুষের ভালোবাসাই আসল সম্পদ’

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: বিএনপি নেতার ব্যতিক্রমী সিদ্ধান্ত ১০ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিয়ে বললেন, ‘মানুষের ভালোবাসাই আসল সম্পদ। হাওরাঞ্চলের উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ সমাজসেবক ও সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল আবারও প্রমাণ করলেন তাঁর মানবিকতা ও বিনয়। গতকাল (২৫ অক্টোবর) সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে জন-সমাবেশে তাঁকে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ লক্ষ টাকার সম্মাননা চেক প্রদান করা হয়। আজ রবিবার বিকেলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ধানের শীষের জনমত গঠনের লক্ষ্যে তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে একতা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল। কিন্তু সকলের বিস্ময় ও প্রশংসার মধ্যেই তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের একতা বাজারে পথসভায় কামরুজ্জামান কামরুল সেই চেকটি সম্মানের সঙ্গে অনুষ্ঠানের মধ্যে বিএনপি'র কর্মী নুর কাশেম (৪৫) এর হাতে ফেরত দেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি অর্থের জন্য কাজ করি না, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” এই ঘটনায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “আজকের যুগে এমন মানুষ বিরল, যিনি অর্থের চেয়ে ভালোবাসাকে বড় করে দেখেন।” হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে কামরুজ্জামান কামরুলকে ‘হাওর বন্ধু’ নামে জানেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ কার্যক্রমে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে দুর্গম হাওর এলাকায় শিক্ষার আলো ছড়ানো এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা। সমাজসেবায় তাঁর এই আত্মত্যাগ ও মানবিক মনোভাব সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মানুষের ভালোবাসাকেই আসল প্রাপ্তি বলে মনে করা এই মানুষটি আবারও হৃদয় জয় করলেন হাওরবাসীর-“মানুষের ভালোবাসাই আমার শক্তি।” অনুষ্ঠানে জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x