সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার ভাড়ায় নৈ/রা/জ্যে

সিলেট এডিশন
ডেস্ক রিপোর্ট, ৮ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার ভাড়ায় নৈ/রা/জ্যে

সবুজ টিলা আর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য উপভোগ করতে সিলেটে পর্যটকদের ঢল নেমেছে। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি ছিল। ফলে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো উৎসবে মুখরিত হয়ে উঠেছে।
 
প্রকৃতির রূপ আর স্থানীয়দের ব্যবহারে পর্যটকরা অনেক খুশি। কিন্তু অতিরিক্ত সিএনজি ভাড়া ও হোটেল সংকটে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, লাক্কাতুরা, মালনীছড়া, আহমদ টি ও তারাপুর চা বাগানে প্রচুর মানুষ এসেছেন। চা বাগানের মাঝে ছবি তুলতে ব্যস্ত সব বয়সের দর্শনার্থীরা।
 
বিশেষ করে লাক্কাতুরা চা বাগান সংলগ্ন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকা এখন প্রধান আকর্ষণ। পরিবার ও বন্ধুদের নিয়ে দূর-দূরান্তের মানুষ সিলেটে এসেছেন। স্থানীয় বাসিন্দারাও এই ছুটির আনন্দে যোগ দিয়েছেন। কুষ্টিয়া থেকে আসা পিপি রানী নাথ বলেন, ‘পূজার জন্য আগে আসতে পারিনি, তবে পূজা শেষ করে সিলেট এসেছি।’
 
তার মতে, এখানকার পাহাড় ও চা বাগানের রূপ চোখ জুড়িয়ে দেয়। পাশাপাশি সিলেটের খাবার ও স্থানীয়দের অমায়িক ব্যবহারে তারা মুগ্ধ।

অন্যদিকে, নরসিংদী থেকে বন্ধুদের নিয়ে সিলেট এসেছেন সাইদুল। শাহজালালের মাজারে তিনি পরিবার নিয়ে প্রায়শই আসেন। সিলেটের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি সেখানকার স্নিগ্ধ প্রকৃতির ভূয়সী প্রশংসা করেন এবং জানান, সুযোগ পেলেই তিনি বারবার সিলেটে আসবেন।
 
পর্যটকদের উপস্থিতিতে রেস্তোরাঁ ও ব্যবসা-বাণিজ্যে রেকর্ড বিক্রি হচ্ছে। তবে সিএনজি অটোরিকশার নৈরাজ্যে ক্ষুব্ধ সবাই। অসাধু চালকেরা পর্যটকদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া নিচ্ছেন। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র হোটেল সংকট। আগে থেকে রুম বুক না করে আসায় অনেক পরিবার থাকার জায়গা পাচ্ছেন না।
 
তবে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি জাকারিয়া। তিনি বলেন, ‘নগরের সিএনজি ভাড়া ঠিক আছে। তবে অন্য জেলা বা উপজেলা থেকে সিএনজি বেশি ভাড়ায় চালক নিয়ে আসলে আমাদের কিছু করার নেই।’
 
এদিকে পর্যটকবাহী বাসের ভিড়ে সরকারি আলিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে বাসের দীর্ঘ সারি দেখা গেছে। দর্শনার্থীদের সার্বিক সুরক্ষায় কড়া অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এবিষয়ে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. আফজাল হোসেন বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি চলছে। কোনো পর্যটক পরিবহন নৈরাজ্য বা হয়রানির শিকার হলে স্থানীয় থানা অথবা '৯৯৯'-এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে। অভিযোগ পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার ভাড়ায় নৈ/রা/জ্যে

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সবুজ টিলা আর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য উপভোগ করতে সিলেটে পর্যটকদের ঢল নেমেছে। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি ছিল। ফলে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো উৎসবে মুখরিত হয়ে উঠেছে।
 
প্রকৃতির রূপ আর স্থানীয়দের ব্যবহারে পর্যটকরা অনেক খুশি। কিন্তু অতিরিক্ত সিএনজি ভাড়া ও হোটেল সংকটে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, লাক্কাতুরা, মালনীছড়া, আহমদ টি ও তারাপুর চা বাগানে প্রচুর মানুষ এসেছেন। চা বাগানের মাঝে ছবি তুলতে ব্যস্ত সব বয়সের দর্শনার্থীরা।
 
বিশেষ করে লাক্কাতুরা চা বাগান সংলগ্ন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকা এখন প্রধান আকর্ষণ। পরিবার ও বন্ধুদের নিয়ে দূর-দূরান্তের মানুষ সিলেটে এসেছেন। স্থানীয় বাসিন্দারাও এই ছুটির আনন্দে যোগ দিয়েছেন। কুষ্টিয়া থেকে আসা পিপি রানী নাথ বলেন, ‘পূজার জন্য আগে আসতে পারিনি, তবে পূজা শেষ করে সিলেট এসেছি।’
 
তার মতে, এখানকার পাহাড় ও চা বাগানের রূপ চোখ জুড়িয়ে দেয়। পাশাপাশি সিলেটের খাবার ও স্থানীয়দের অমায়িক ব্যবহারে তারা মুগ্ধ।

অন্যদিকে, নরসিংদী থেকে বন্ধুদের নিয়ে সিলেট এসেছেন সাইদুল। শাহজালালের মাজারে তিনি পরিবার নিয়ে প্রায়শই আসেন। সিলেটের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি সেখানকার স্নিগ্ধ প্রকৃতির ভূয়সী প্রশংসা করেন এবং জানান, সুযোগ পেলেই তিনি বারবার সিলেটে আসবেন।
 
পর্যটকদের উপস্থিতিতে রেস্তোরাঁ ও ব্যবসা-বাণিজ্যে রেকর্ড বিক্রি হচ্ছে। তবে সিএনজি অটোরিকশার নৈরাজ্যে ক্ষুব্ধ সবাই। অসাধু চালকেরা পর্যটকদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া নিচ্ছেন। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র হোটেল সংকট। আগে থেকে রুম বুক না করে আসায় অনেক পরিবার থাকার জায়গা পাচ্ছেন না।
 
তবে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি জাকারিয়া। তিনি বলেন, ‘নগরের সিএনজি ভাড়া ঠিক আছে। তবে অন্য জেলা বা উপজেলা থেকে সিএনজি বেশি ভাড়ায় চালক নিয়ে আসলে আমাদের কিছু করার নেই।’
 
এদিকে পর্যটকবাহী বাসের ভিড়ে সরকারি আলিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে বাসের দীর্ঘ সারি দেখা গেছে। দর্শনার্থীদের সার্বিক সুরক্ষায় কড়া অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এবিষয়ে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. আফজাল হোসেন বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি চলছে। কোনো পর্যটক পরিবহন নৈরাজ্য বা হয়রানির শিকার হলে স্থানীয় থানা অথবা '৯৯৯'-এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে। অভিযোগ পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x