সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হামলাকারীর সর্বোচ্চ শাস্তি ও জড়িতদের গ্রেপ্তারের দাবি

এম ডি ফারুক মিয়া
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হামলাকারীর সর্বোচ্চ শাস্তি ও জড়িতদের গ্রেপ্তারের দাবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং অভিযুক্ত আব্দুল আহাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আহাদ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়া দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের জেরে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
তাদের অভিযোগ, এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর সন্ধ্যায় বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সাংবাদিক মোতালিব ভূইয়ার অফিস কক্ষে ঢুকে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা অভিযুক্ত আব্দুল আহাদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত সাংবাদিককে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলা, হুমকি বা হয়রানির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়ার ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আক্তারুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হাবিবুল্লাহ হেলালী, এম এ করিম লিলু, উপজেলা সেচ্ছাসেবক  দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দীন সিহাব, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সানুর ওয়াদুদ সাগর, দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুফতি আবু তাহের মিসবাহ এবং আহত সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়ার ছেলে সিজান ভূইয়া।

এ সময় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, আলা উদ্দিন, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মান্না, যুগ্ম সম্পাদক শাহ মাসুক নাইম, হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক আক্তার হোসেন সুমন, সদস্য মো. আবু বক্কর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, সদস্য মারুফ খন্দকার ও রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়ার ওপর হামলার পর স্থানীয়রা অভিযুক্ত আব্দুল আহাদকে আটক করে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তার বিরুদ্ধে আরও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হামলাকারীর সর্বোচ্চ শাস্তি ও জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং অভিযুক্ত আব্দুল আহাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আহাদ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়া দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের জেরে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
তাদের অভিযোগ, এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর সন্ধ্যায় বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সাংবাদিক মোতালিব ভূইয়ার অফিস কক্ষে ঢুকে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা অভিযুক্ত আব্দুল আহাদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত সাংবাদিককে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলা, হুমকি বা হয়রানির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়ার ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আক্তারুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হাবিবুল্লাহ হেলালী, এম এ করিম লিলু, উপজেলা সেচ্ছাসেবক  দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দীন সিহাব, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সানুর ওয়াদুদ সাগর, দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুফতি আবু তাহের মিসবাহ এবং আহত সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়ার ছেলে সিজান ভূইয়া।

এ সময় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, আলা উদ্দিন, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মান্না, যুগ্ম সম্পাদক শাহ মাসুক নাইম, হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক আক্তার হোসেন সুমন, সদস্য মো. আবু বক্কর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, সদস্য মারুফ খন্দকার ও রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়ার ওপর হামলার পর স্থানীয়রা অভিযুক্ত আব্দুল আহাদকে আটক করে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তার বিরুদ্ধে আরও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x