সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

কাষ্টঘরে মাদক তল্লাশির নামে 'পুলিশি হয়রানি': চরম ভোগান্তিতে নগরবাসী

জয়দীপ চক্রবর্তী,
৮ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

কাষ্টঘরে মাদক তল্লাশির নামে 'পুলিশি হয়রানি': চরম ভোগান্তিতে নগরবাসী

 সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় তল্লাশির নামে সাধারণ পথচারী ও অধিবাসীদের প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঐতিহ্যবাহী সুইপার কলোনি এলাকাকে কেন্দ্র করে সক্রিয় একটি অসাধু চক্রকে ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে ইতিপূর্বেও সিলেটের আঞ্চলিক সংবাদমাধ্যমে কাষ্টঘর এলাকায় তল্লাশির নামে অহেতুক হয়রানির খবর প্রকাশিত হয়। সম্প্রতি সরজমিন অনুসন্ধানে এ বিষয়ে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

অনুসন্ধানে দেখা যায়, কাষ্টঘরের বিতর্কিত মাদক স্পটগুলোকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানাধীন বহুল আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির কিছু সদস্য এবং স্থানীয় অসাধু চক্রের যোগসাজশ গড়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, এসব তল্লাশি টিমের মূল লক্ষ্য প্রকৃত মাদক কারবারিদের আটক করা নয়; বরং ওই সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত নাগরিকদের গতিরোধ করা। পথচারীদের থামিয়ে তল্লাশির নামে ভয়ভীতি প্রদর্শন ও জিম্মি করে অনৈতিক ফায়দা হাসিলের অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। এমনকি এ ধরনের অযাচিত হয়রানি থেকে বাদ যাচ্ছেন না পেশাগত দায়িত্বে থাকা সংবাদকর্মীরাও।

ভুক্তভোগী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় সাধারণ মানুষের গতিপথ রোধ করে শুরুতেই পকেটে হাত দিয়ে তল্লাশি চালানো হয়। এরপর “পোটলা বা কিছু আছে কি না” বলে একের পর এক পুলিশ সদস্য জেরা করতে থাকেন। পুলিশের এমন অসংবেদনশীল আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর মতে, বন্দরবাজার ফাঁড়ি, সোবহানীঘাট ফাঁড়ি ও কোতোয়ালি মডেল থানার ঘনঘন মোবাইল টহল ও অভিযানের নামে সৃষ্ট এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমনকি বাসাবাড়িতে কোনো আত্মীয়স্বজন এলেও তাঁরা চরম অস্বস্তি ও বিব্রতকর অবস্থায় পড়ছেন।

এ অবস্থায় কাষ্টঘর এলাকায় মাদকের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তল্লাশির নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু তদারকি ও হস্তক্ষেপ দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী।

এ ব্যাপারে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন মিটিংয়ে আছি মিটিং শেষে আপনাকে কল বেক করছি, পরবর্তীতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আর কল বেক করেননি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কাষ্টঘরে মাদক তল্লাশির নামে 'পুলিশি হয়রানি': চরম ভোগান্তিতে নগরবাসী

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

 সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় তল্লাশির নামে সাধারণ পথচারী ও অধিবাসীদের প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঐতিহ্যবাহী সুইপার কলোনি এলাকাকে কেন্দ্র করে সক্রিয় একটি অসাধু চক্রকে ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে ইতিপূর্বেও সিলেটের আঞ্চলিক সংবাদমাধ্যমে কাষ্টঘর এলাকায় তল্লাশির নামে অহেতুক হয়রানির খবর প্রকাশিত হয়। সম্প্রতি সরজমিন অনুসন্ধানে এ বিষয়ে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

অনুসন্ধানে দেখা যায়, কাষ্টঘরের বিতর্কিত মাদক স্পটগুলোকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানাধীন বহুল আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির কিছু সদস্য এবং স্থানীয় অসাধু চক্রের যোগসাজশ গড়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, এসব তল্লাশি টিমের মূল লক্ষ্য প্রকৃত মাদক কারবারিদের আটক করা নয়; বরং ওই সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত নাগরিকদের গতিরোধ করা। পথচারীদের থামিয়ে তল্লাশির নামে ভয়ভীতি প্রদর্শন ও জিম্মি করে অনৈতিক ফায়দা হাসিলের অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। এমনকি এ ধরনের অযাচিত হয়রানি থেকে বাদ যাচ্ছেন না পেশাগত দায়িত্বে থাকা সংবাদকর্মীরাও।

ভুক্তভোগী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় সাধারণ মানুষের গতিপথ রোধ করে শুরুতেই পকেটে হাত দিয়ে তল্লাশি চালানো হয়। এরপর “পোটলা বা কিছু আছে কি না” বলে একের পর এক পুলিশ সদস্য জেরা করতে থাকেন। পুলিশের এমন অসংবেদনশীল আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর মতে, বন্দরবাজার ফাঁড়ি, সোবহানীঘাট ফাঁড়ি ও কোতোয়ালি মডেল থানার ঘনঘন মোবাইল টহল ও অভিযানের নামে সৃষ্ট এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমনকি বাসাবাড়িতে কোনো আত্মীয়স্বজন এলেও তাঁরা চরম অস্বস্তি ও বিব্রতকর অবস্থায় পড়ছেন।

এ অবস্থায় কাষ্টঘর এলাকায় মাদকের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তল্লাশির নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু তদারকি ও হস্তক্ষেপ দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী।

এ ব্যাপারে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন মিটিংয়ে আছি মিটিং শেষে আপনাকে কল বেক করছি, পরবর্তীতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আর কল বেক করেননি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x