সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে

সিলেট এডিশন
ডেস্ক রিপোর্ট, ৮ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দু'টি পৌঁছালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দাফন সম্পন্ন করতে সরকারিভাবে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। সরকারি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন তারা। গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই তায়েফের আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। এ দুর্ঘটনায় চার প্রবাসী নিহত হন বলে জানা গেছে। নিহতদের মধ্যে আব্দুল করিম ও খালিদ আহমদ সিলেটের বাসিন্দা।

৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, নিহত দুজনই তাঁর ইউনিয়নের বাসিন্দা। পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন তারা। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার পর তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। এ ঘটনায় পুরো ইউনিয়নের মানুষ শোকাহত।

সরকারকে পরবর্তীতে নির্ধারিত অনুদান প্রদানের জন্য আহবান জানিয়ে বলেন, সরকার সর্বাত্মক সহযোগিতা করেছেন। আজকে বিকালে তাদের জানাজা হবে। নিজ এলাকায় দাফন-কাফন হবে।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো দুই প্রবাসীর এমন মৃত্যুতে পরিবার দুটি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। মরদেহ দেশে আনা এবং দাফনের জন্য সরকারি সহায়তা পাওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে চলতি বছরের জুন মাসে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। ২১ জুনের ওই দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারান, যাদের মধ্যে পাঁচজনই ছিলেন কানাইঘাটের বাসিন্দা। পরে ৩০ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২২৬ ফ্লাইটে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে আনা হয়।

একের পর এক সড়ক দুর্ঘটনায় বিদেশের মাটিতে প্রবাসীদের প্রাণহানির ঘটনায় কানাইঘাটের পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমানো মানুষগুলোর এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারি থামছে না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দু'টি পৌঁছালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দাফন সম্পন্ন করতে সরকারিভাবে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। সরকারি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন তারা। গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই তায়েফের আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। এ দুর্ঘটনায় চার প্রবাসী নিহত হন বলে জানা গেছে। নিহতদের মধ্যে আব্দুল করিম ও খালিদ আহমদ সিলেটের বাসিন্দা।

৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, নিহত দুজনই তাঁর ইউনিয়নের বাসিন্দা। পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন তারা। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার পর তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। এ ঘটনায় পুরো ইউনিয়নের মানুষ শোকাহত।

সরকারকে পরবর্তীতে নির্ধারিত অনুদান প্রদানের জন্য আহবান জানিয়ে বলেন, সরকার সর্বাত্মক সহযোগিতা করেছেন। আজকে বিকালে তাদের জানাজা হবে। নিজ এলাকায় দাফন-কাফন হবে।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো দুই প্রবাসীর এমন মৃত্যুতে পরিবার দুটি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। মরদেহ দেশে আনা এবং দাফনের জন্য সরকারি সহায়তা পাওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে চলতি বছরের জুন মাসে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। ২১ জুনের ওই দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারান, যাদের মধ্যে পাঁচজনই ছিলেন কানাইঘাটের বাসিন্দা। পরে ৩০ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২২৬ ফ্লাইটে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে আনা হয়।

একের পর এক সড়ক দুর্ঘটনায় বিদেশের মাটিতে প্রবাসীদের প্রাণহানির ঘটনায় কানাইঘাটের পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমানো মানুষগুলোর এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারি থামছে না।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x