সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী

মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র অভিনন্দন,,

সিলেট এডিশন
ডেস্ক রিপোর্ট, ৮ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র অভিনন্দন,,

  যুক্তরাজ্যের পর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের আনিসা খান, ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক! ব্যবসা ও টেলিভিশন জগতের সফল আঙিনায় আলোড়ন তোলার পর এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খান। যার শেকড় জড়িয়ে রয়েছে বাংলাদেশের মৌলভীবাজার জেলায়, সেই আনিসা আসন্ন কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন! ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে পুরো ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তিনি।
সিলেট বিভাগের মৌলভীবাজারের গর্ব আনিসার পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। প্রবাসে বেড়ে উঠলেও নিজের শেকড়ের প্রতি ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বমঞ্চে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তরুণী।

বহুমুখী প্রতিভার অধিকারী আনিসা লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা অর্জন করা আনিসা পেশাগত জীবনে একাধারে একজন কনসালট্যান্ট ও সফল ফুড উদ্যোক্তা। যুক্তরাজ্যে জনপ্রিয় ফুড ব্র্যান্ড "বোম্বে পিৎজা"-এর প্রতিষ্ঠাতা তিনি। তবে ব্রিটিশ জনগণের কাছে তাঁর পরিচিতি আরও ব্যাপক হয়, যখন তিনি বিবিসি ওয়ানের বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনাালিস্ট ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

প্যাশন থেকে জাতীয় দলের নেতৃত্ব ব্যস্ততম পেশাগত জীবন এবং ব্যবসার ধকল সামলেও খেলাধুলার প্রতি নিজের অনুরাগ ধরে রেখেছেন আনিসা। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবন থেকে কাবাডি খেলা শুরু করেন তিনি। দীর্ঘ সাধনা ও একাগ্রতার ফলস্বরূপ আজ জাতীয় দলের নেতৃত্ব অর্জনের মাধ্যমে তিনি কেবল নিজের মুকুটে নতুন একরং যোগ করেননি, বরং সমগ্র প্রবাসী বাঙালির মুখ উজ্জ্বল করেছেন।

আগামী সপ্তাহে আহমেদাবাদের কাবাডি আঙিনায় ইংল্যান্ডের জার্সি গায়ে আনিসার এই নেতৃত্ব নতুন এক ইতিহাস গড়বে বলে প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা। ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী,  সংগঠন এর অন্যতম উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চীফ কোডিনেটর আলহাজ্ব মসুদ আহমদ, সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয়  নবনির্বাচিত প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির পক্ষ থেকে এক যুক্ত অভিনন্দন বার্তায় দীর্ঘ সাধনা ও একাগ্রতার ফলস্বরূপ ইংল্যান্ডের একদল নারী খেলোয়াড়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে  আজ জাতীয় দলের নেতৃত্ব অর্জনের মাধ্যমে তিনি কেবল নিজের মুকুটে নতুন একরং যোগ করেননি, বরং সমগ্র প্রবাসী বাঙালির মুখ উজ্জ্বল করেছেন।

আমরা গ্রেটার সিলেটবাসী গর্বিত বলে উল্লেখ করে নেতৃবৃন্দ আনিসা খান এর আগামীদিনের পথচলার জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র অভিনন্দন,,

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

  যুক্তরাজ্যের পর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের আনিসা খান, ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক! ব্যবসা ও টেলিভিশন জগতের সফল আঙিনায় আলোড়ন তোলার পর এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খান। যার শেকড় জড়িয়ে রয়েছে বাংলাদেশের মৌলভীবাজার জেলায়, সেই আনিসা আসন্ন কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন! ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে পুরো ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তিনি।
সিলেট বিভাগের মৌলভীবাজারের গর্ব আনিসার পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। প্রবাসে বেড়ে উঠলেও নিজের শেকড়ের প্রতি ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বমঞ্চে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তরুণী।

বহুমুখী প্রতিভার অধিকারী আনিসা লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা অর্জন করা আনিসা পেশাগত জীবনে একাধারে একজন কনসালট্যান্ট ও সফল ফুড উদ্যোক্তা। যুক্তরাজ্যে জনপ্রিয় ফুড ব্র্যান্ড "বোম্বে পিৎজা"-এর প্রতিষ্ঠাতা তিনি। তবে ব্রিটিশ জনগণের কাছে তাঁর পরিচিতি আরও ব্যাপক হয়, যখন তিনি বিবিসি ওয়ানের বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনাালিস্ট ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

প্যাশন থেকে জাতীয় দলের নেতৃত্ব ব্যস্ততম পেশাগত জীবন এবং ব্যবসার ধকল সামলেও খেলাধুলার প্রতি নিজের অনুরাগ ধরে রেখেছেন আনিসা। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবন থেকে কাবাডি খেলা শুরু করেন তিনি। দীর্ঘ সাধনা ও একাগ্রতার ফলস্বরূপ আজ জাতীয় দলের নেতৃত্ব অর্জনের মাধ্যমে তিনি কেবল নিজের মুকুটে নতুন একরং যোগ করেননি, বরং সমগ্র প্রবাসী বাঙালির মুখ উজ্জ্বল করেছেন।

আগামী সপ্তাহে আহমেদাবাদের কাবাডি আঙিনায় ইংল্যান্ডের জার্সি গায়ে আনিসার এই নেতৃত্ব নতুন এক ইতিহাস গড়বে বলে প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা। ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী,  সংগঠন এর অন্যতম উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চীফ কোডিনেটর আলহাজ্ব মসুদ আহমদ, সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয়  নবনির্বাচিত প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির পক্ষ থেকে এক যুক্ত অভিনন্দন বার্তায় দীর্ঘ সাধনা ও একাগ্রতার ফলস্বরূপ ইংল্যান্ডের একদল নারী খেলোয়াড়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে  আজ জাতীয় দলের নেতৃত্ব অর্জনের মাধ্যমে তিনি কেবল নিজের মুকুটে নতুন একরং যোগ করেননি, বরং সমগ্র প্রবাসী বাঙালির মুখ উজ্জ্বল করেছেন।

আমরা গ্রেটার সিলেটবাসী গর্বিত বলে উল্লেখ করে নেতৃবৃন্দ আনিসা খান এর আগামীদিনের পথচলার জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন। 

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x