সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

ধর্মপাশায় ২০ এতিম শিশুকে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম

ধর্মপাশায় ২০ এতিম শিশুকে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশায় অসচ্ছল এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য, শিক্ষা ও প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে। ​বুধবার ( ৭ অক্টোবর ) সকালে উন্নয়ন সংগঠন ‘ছওয়াব’-এর উদ্যোগে এবং ‘নর্থ আমেরিকা হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ (নাহার)’-এর আর্থিক সহযোগিতায় উপজেলার নির্বাচিত ২০ জন মেধাবী এতিম শিশুর মাঝে দুই মাসের এই জীবনরক্ষাকারী সামগ্রী তুলে দেওয়া হয়।

​আয়োজকরা জানান, পিতৃ-মাতৃহীন এসব শিশু যাতে আর্থিক সংকটের কারণে পড়ালেখা থেকে ছিটকে না পড়ে এবং তাদের প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি দুই মাস অন্তর পরিচালিত ‘ফুডপ্যাক প্রোগ্রাম’-এর আওতায় প্রতিটি শিশুকে ৫০ কেজি চাল, প্রয়োজনীয় আটা, ডাল, সয়াবিন তেল এবং স্বাস্থ্যসুরক্ষায় সাবান, শ্যাম্পু ও ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন হাইজিন সামগ্রী দেওয়া হয়।
​

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু খাদ্য সহায়তাই নয়—একজন মাঠপর্যায়ের সুপারভাইজারের মাধ্যমে এসব শিশুর বিদ্যালয় ও গৃহপরিদর্শন করে তাদের শারীরিক, সামাজিক ও শিক্ষার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়ে থাকে।
​এ ছাড়া একই অনুষ্ঠানে উচ্চশিক্ষায় উৎসাহিত করতে দরিদ্র পরিবারের দুইজন অদম্য মেধাবী পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

​সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, ছওয়াবের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ধর্মপাশায় ২০ এতিম শিশুকে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশায় অসচ্ছল এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য, শিক্ষা ও প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে। ​বুধবার ( ৭ অক্টোবর ) সকালে উন্নয়ন সংগঠন ‘ছওয়াব’-এর উদ্যোগে এবং ‘নর্থ আমেরিকা হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ (নাহার)’-এর আর্থিক সহযোগিতায় উপজেলার নির্বাচিত ২০ জন মেধাবী এতিম শিশুর মাঝে দুই মাসের এই জীবনরক্ষাকারী সামগ্রী তুলে দেওয়া হয়।

​আয়োজকরা জানান, পিতৃ-মাতৃহীন এসব শিশু যাতে আর্থিক সংকটের কারণে পড়ালেখা থেকে ছিটকে না পড়ে এবং তাদের প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি দুই মাস অন্তর পরিচালিত ‘ফুডপ্যাক প্রোগ্রাম’-এর আওতায় প্রতিটি শিশুকে ৫০ কেজি চাল, প্রয়োজনীয় আটা, ডাল, সয়াবিন তেল এবং স্বাস্থ্যসুরক্ষায় সাবান, শ্যাম্পু ও ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন হাইজিন সামগ্রী দেওয়া হয়।
​

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু খাদ্য সহায়তাই নয়—একজন মাঠপর্যায়ের সুপারভাইজারের মাধ্যমে এসব শিশুর বিদ্যালয় ও গৃহপরিদর্শন করে তাদের শারীরিক, সামাজিক ও শিক্ষার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়ে থাকে।
​এ ছাড়া একই অনুষ্ঠানে উচ্চশিক্ষায় উৎসাহিত করতে দরিদ্র পরিবারের দুইজন অদম্য মেধাবী পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

​সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, ছওয়াবের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x