সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সাহেদুর রহমান
জৈন্তাপুর :
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ  করছে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও সুন্দর ও উন্নত হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে, তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। একই সাথে যুবসমাজকে মাদকসহ সকল অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী করার আহবান জানান তিনি।

বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও জনবলসংকটের চিত্র তুলে ধরে মন্ত্রী আরও বলেন, একটি প্রাচীনতম বিদ্যালয়ের এমন করুণ অবস্থা হয়তো বাংলাদেশের আর কোনো সরকারি উচ্চ বিদ্যালয়ে নেই। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবিগুলো শুনে মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরে পড়ে আছি। আগামী এক মাসের মধ্যে শিক্ষকস্বল্পতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপির বরাদ্দ থেকে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ ও খেলাধুলার সামগ্রী, উপজেলা হেলথ কমপ্লেক্সে এসি এবং গ্রাম পুলিশদের বাইসাইকেল বিতরণ করা হয়। পরবর্তীতে বিকেল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরেফিন খান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের এএসপি মোঃ নুমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল,রিপোটার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও সুন্দর ও উন্নত হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে, তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। একই সাথে যুবসমাজকে মাদকসহ সকল অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী করার আহবান জানান তিনি।

বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও জনবলসংকটের চিত্র তুলে ধরে মন্ত্রী আরও বলেন, একটি প্রাচীনতম বিদ্যালয়ের এমন করুণ অবস্থা হয়তো বাংলাদেশের আর কোনো সরকারি উচ্চ বিদ্যালয়ে নেই। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবিগুলো শুনে মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরে পড়ে আছি। আগামী এক মাসের মধ্যে শিক্ষকস্বল্পতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপির বরাদ্দ থেকে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ ও খেলাধুলার সামগ্রী, উপজেলা হেলথ কমপ্লেক্সে এসি এবং গ্রাম পুলিশদের বাইসাইকেল বিতরণ করা হয়। পরবর্তীতে বিকেল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরেফিন খান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের এএসপি মোঃ নুমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল,রিপোটার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x