সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

সচল হলো হবিগঞ্জের শিল্প কারখানা:স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম

সচল হলো হবিগঞ্জের শিল্প কারখানা:স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
হবিগঞ্জে শিল্প কারখানাগুলোতে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় ফের কর্মচঞ্চল হয়ে উঠছে শিল্পাঞ্চত্টোনা তিনদিন বন্ধ থাকার পর জেলার ১৭১ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কাজে ফিরেছেন শ্রমিকরা। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়। শনিবার অনেকে কারখানায় উৎপাদন শুরু হয়। বকেীগুলো সচল হয় রোববার (১৬ আগন্ট)। তবে এখনো গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘হবিগঞ্জ লাইনে এখন গ্যাসের সরবরাহ মোটামুটি ভালো অবস্থায় আছে। আশা করি, এলএনজি সরবরাহ ঠিক থাকলে তা অব্যাহত থাকবে।’ জালালাবাদ গ্যাসের শাহজিবাজার ব্যবস্থাপক খালেদ গনি বলেন, ‘শনিবার সকাল থেকেই হবিগঞ্জের শিল্প কারখানাগুলোর লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। সরবরাহ অব্যাহত থাকলে বন্ধ থাকা কারখানাগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরতে পারবে।’ এর আগে প্রায় ২০ দিন ধরে হবিগঞ্জে গ্যাস সংকট চলছিল। শুরুতে চাহিদার তুলনায় এক-তৃতীয়াংশ থেকে এক-চতুর্থাংশ পর্যন্ত গ্যাস সরবরাহ করা হলেও কোনোভাবে উৎপাদন চালু রাখা হয়েছিল। তবে বুধবার (১২ আগস্ট) থেকে শিল্প কারখানাগুলোয় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে জেলার ছোট-বড় ১৭১টি শিল্পকারখানার প্রায় সবগুলোর উৎপাদন বন্ধ হয়ে পড়ে। কোথাও শ্রমিকরা অলস সময় কাটান, আবার কোথাও শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকদের মধ্যে ছাঁটাই আতঙ্কও দেখা দেয়। গ্যাসের অভাবে শুধু উৎপাদনই বন্ধ হয়নি, অনেক প্রতিষ্ঠানের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টও বন্ধ হয়ে যায়। ফলে উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনাতেও সংকট তৈরি হয়। গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খরচ বহন করতে হচ্ছিল শিল্পমালিকদের। উদ্যোক্তাদের দাবি, প্রতিদিনই বড় অঙ্কের উৎপাদন ও রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। রপ্তানিমুখী কয়েকটি প্রতিষ্ঠানের বিদেশি ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। পাইওনিয়ার ডেনিম লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা রাব্বি বলেন, শনিবার সকাল থেকেই তাদের কারখানায় গ্যাস পাওয়া যাচ্ছে। গ্যাস পাওয়ায় মেশিন চালু করে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সায়হাম স্পিনিং মিলসের প্রশাসনিক কর্মকর্তা লিয়াকত হোসাইন বলেন, শনিবার সকাল থেকেই তাদের কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। কয়েক দিন উৎপাদন বন্ধ থাকায় ক্ষতি হয়েছে। তবে গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে দ্রুত উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে। স্কয়ার ডেনিমের লি. এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মাজেদ হোসেন বলেন, ‘(শুক্রবার) রাত থেকেই গ্যাস সরবরাহ কিছুটা শুরু হয়। কিন্তু আমরা পুরোপুরি পেয়েছি শনিবার সকাল সাড়ে ৮টায়। ’ তিনি বলেন, ‘গ্যাস চালু হওয়ার সঙ্গে সঙ্গে মেশিন চালু করা যায় না। গ্যাস সরবরাহ স্টেবল হওয়ার পর শনিবার সকাল থেকে জেনারেটর চালু করেছি। মিল চালু করেছি। সবাইকে প্রচণ্ড ব্যস্ত সময় কাটাতে হচ্ছে।’ কোম্পানির শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে আমাদের মধ্যে একটা উদ্বেগ ছিল যে, কারখানা যদি বেশিদিন বন্ধ থাকে তাহলে আমাদের চাকরি থাকবে না। আমরা চলবো কী করে। মালিক কতদিন লস করে আমাদের বেতন দিয়ে চালাবেন।’ তিনি বলেন, ‘শনিবার থেকে আমরা কাজে ফিরতে পেরেছি। কারখানা আবার চালু হয়েছে। খুবই আনন্দ লাগছে।’ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব শিল্পকারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেড় লাখের বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে। ফলে গ্যাস সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু শিল্প খাতেই নয়, স্থানীয় অর্থনীতির ওপরও পড়ার আশঙ্কা ছিল। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় আপাতত সেই সংকট কিছুটা কেটেছে। কারখানাগুলোতে উৎপাদন ফের শুরু হলে শ্রমিকদের কর্মসংস্থান, স্থানীয় বাজার, বাড়িভাড়া, পরিবহনসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। তবে শিল্প উদ্যোক্তারা বলছেন, হবিগঞ্জে গ্যাস উৎপাদন হলেও স্থানীয় শিল্প কারখানাগুলোকে গ্যাস সংকটে পড়তে হচ্ছে। তাদের দাবি, হবিগঞ্জে উৎপাদিত গ্যাসের একটি অংশ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা মেটাতে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা প্রয়োজন। একই সঙ্গে দেশের অন্য এলাকার গ্যাস সরবরাহ ব্যবস্থাও এমনভাবে সমন্বয় করা দরকার, যাতে স্থানীয় শিল্প কারখানাগুলো বারবার সংকটে না পড়ে। উদ্যোক্তাদের মতে, সাময়িকভাবে গ্যাস সরবরাহ স্বাভাবিক করলেই হবে না। ভবিষ্যতে যেন এ ধরনের সংকটে উৎপাদন বন্ধ না হয়, সে জন্য শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সচল হলো হবিগঞ্জের শিল্প কারখানা:স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image
হবিগঞ্জে শিল্প কারখানাগুলোতে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় ফের কর্মচঞ্চল হয়ে উঠছে শিল্পাঞ্চত্টোনা তিনদিন বন্ধ থাকার পর জেলার ১৭১ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কাজে ফিরেছেন শ্রমিকরা। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়। শনিবার অনেকে কারখানায় উৎপাদন শুরু হয়। বকেীগুলো সচল হয় রোববার (১৬ আগন্ট)। তবে এখনো গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘হবিগঞ্জ লাইনে এখন গ্যাসের সরবরাহ মোটামুটি ভালো অবস্থায় আছে। আশা করি, এলএনজি সরবরাহ ঠিক থাকলে তা অব্যাহত থাকবে।’ জালালাবাদ গ্যাসের শাহজিবাজার ব্যবস্থাপক খালেদ গনি বলেন, ‘শনিবার সকাল থেকেই হবিগঞ্জের শিল্প কারখানাগুলোর লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। সরবরাহ অব্যাহত থাকলে বন্ধ থাকা কারখানাগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরতে পারবে।’ এর আগে প্রায় ২০ দিন ধরে হবিগঞ্জে গ্যাস সংকট চলছিল। শুরুতে চাহিদার তুলনায় এক-তৃতীয়াংশ থেকে এক-চতুর্থাংশ পর্যন্ত গ্যাস সরবরাহ করা হলেও কোনোভাবে উৎপাদন চালু রাখা হয়েছিল। তবে বুধবার (১২ আগস্ট) থেকে শিল্প কারখানাগুলোয় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে জেলার ছোট-বড় ১৭১টি শিল্পকারখানার প্রায় সবগুলোর উৎপাদন বন্ধ হয়ে পড়ে। কোথাও শ্রমিকরা অলস সময় কাটান, আবার কোথাও শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকদের মধ্যে ছাঁটাই আতঙ্কও দেখা দেয়। গ্যাসের অভাবে শুধু উৎপাদনই বন্ধ হয়নি, অনেক প্রতিষ্ঠানের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টও বন্ধ হয়ে যায়। ফলে উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনাতেও সংকট তৈরি হয়। গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খরচ বহন করতে হচ্ছিল শিল্পমালিকদের। উদ্যোক্তাদের দাবি, প্রতিদিনই বড় অঙ্কের উৎপাদন ও রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। রপ্তানিমুখী কয়েকটি প্রতিষ্ঠানের বিদেশি ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। পাইওনিয়ার ডেনিম লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা রাব্বি বলেন, শনিবার সকাল থেকেই তাদের কারখানায় গ্যাস পাওয়া যাচ্ছে। গ্যাস পাওয়ায় মেশিন চালু করে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সায়হাম স্পিনিং মিলসের প্রশাসনিক কর্মকর্তা লিয়াকত হোসাইন বলেন, শনিবার সকাল থেকেই তাদের কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। কয়েক দিন উৎপাদন বন্ধ থাকায় ক্ষতি হয়েছে। তবে গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে দ্রুত উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে। স্কয়ার ডেনিমের লি. এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মাজেদ হোসেন বলেন, ‘(শুক্রবার) রাত থেকেই গ্যাস সরবরাহ কিছুটা শুরু হয়। কিন্তু আমরা পুরোপুরি পেয়েছি শনিবার সকাল সাড়ে ৮টায়। ’ তিনি বলেন, ‘গ্যাস চালু হওয়ার সঙ্গে সঙ্গে মেশিন চালু করা যায় না। গ্যাস সরবরাহ স্টেবল হওয়ার পর শনিবার সকাল থেকে জেনারেটর চালু করেছি। মিল চালু করেছি। সবাইকে প্রচণ্ড ব্যস্ত সময় কাটাতে হচ্ছে।’ কোম্পানির শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে আমাদের মধ্যে একটা উদ্বেগ ছিল যে, কারখানা যদি বেশিদিন বন্ধ থাকে তাহলে আমাদের চাকরি থাকবে না। আমরা চলবো কী করে। মালিক কতদিন লস করে আমাদের বেতন দিয়ে চালাবেন।’ তিনি বলেন, ‘শনিবার থেকে আমরা কাজে ফিরতে পেরেছি। কারখানা আবার চালু হয়েছে। খুবই আনন্দ লাগছে।’ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব শিল্পকারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেড় লাখের বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে। ফলে গ্যাস সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু শিল্প খাতেই নয়, স্থানীয় অর্থনীতির ওপরও পড়ার আশঙ্কা ছিল। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় আপাতত সেই সংকট কিছুটা কেটেছে। কারখানাগুলোতে উৎপাদন ফের শুরু হলে শ্রমিকদের কর্মসংস্থান, স্থানীয় বাজার, বাড়িভাড়া, পরিবহনসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। তবে শিল্প উদ্যোক্তারা বলছেন, হবিগঞ্জে গ্যাস উৎপাদন হলেও স্থানীয় শিল্প কারখানাগুলোকে গ্যাস সংকটে পড়তে হচ্ছে। তাদের দাবি, হবিগঞ্জে উৎপাদিত গ্যাসের একটি অংশ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা মেটাতে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা প্রয়োজন। একই সঙ্গে দেশের অন্য এলাকার গ্যাস সরবরাহ ব্যবস্থাও এমনভাবে সমন্বয় করা দরকার, যাতে স্থানীয় শিল্প কারখানাগুলো বারবার সংকটে না পড়ে। উদ্যোক্তাদের মতে, সাময়িকভাবে গ্যাস সরবরাহ স্বাভাবিক করলেই হবে না। ভবিষ্যতে যেন এ ধরনের সংকটে উৎপাদন বন্ধ না হয়, সে জন্য শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x