সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

মাস শেষে হাতে টাকা হাতে না থাকলে এই ৫ কৌশল মেনে চলুন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ এএম

মাস শেষে হাতে টাকা হাতে না থাকলে এই ৫ কৌশল মেনে চলুন
ডেক্স রিপোর্ট :: বেতন পাওয়ার দিনটা অনেকের কাছেই আনন্দের। মাসের প্রথম সপ্তাহে বাজার করা, ঘরের জরুরি খরচ মেটানো, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবকিছুতেই যেন খরচের বন্যা বইতে থাকে। কিন্তু মাসের মাঝামাঝি আসতেই টের পাওয়া যায়, টাকাপয়সা প্রায় শেষ হয়ে এসেছে। শেষ সপ্তাহে গিয়ে তো অবস্থা আরও বেহাল হয়ে দাঁড়ায়। পকেট ফাঁকা থাকে, নতুন কোনো খরচ সামলানোর সামর্থ্য থাকে না, আবার অনেক সময় ধারদেনার ফাঁদেও পড়তে হয়। এমন অবস্থায় সঞ্চয় করার কথা তো কল্পনাতেও আসে না। আসলে এমন সমস্যায় পড়েন দেশের বেশির ভাগ বেতনভোগী মানুষই। একদিকে নিত্যপণ্যের দাম দিন দিন বাড়ছে, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচ কমানো যাচ্ছে না। ফলে মাসের শেষে এসে আর্থিক সংকট তৈরি হয়। অথচ কিছু সচেতনতা আর শৃঙ্খলা মেনে চললে এই সমস্যার সমাধান কঠিন কিছু নয়। মাসের শুরু থেকেই খরচ পরিকল্পনা করে চললে হাতে টাকা থাকবে, পাশাপাশি সঞ্চয়ের অভ্যাসও তৈরি হবে। তাহলে সমাধান কী? খুব জটিল কিছু নয়। শুধু কয়েকটি সহজ কৌশল মেনে চললেই মাস শেষে আর্থিক টানাটানি থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন দেখে নেওয়া যাক, মাস শেষে হাতে টাকা রাখতে হলে কোন ৫টি অভ্যাস গড়ে তুলবেন— ১. মাসের শুরুতে বাজেট তৈরি করা মাসের শুরুতেই বাজেট তৈরি করে নিন। বাসাভাড়া, খাবার, যাতায়াত, বিদ্যুৎ, পানি, জরুরি খরচ সেই অনুযায়ী খরচ করুন। মাসের শুরুতে আয় থেকে কিছু অংশ জমিয়ে রাখুন। সেই টাকা বাজেটের বাইরে প্রয়োজন না হলে খরচ করবেন না। ২. সাপ্তাহিক খরচ কমানো সপ্তাহে অন্তত একটি দিন খরচবিহীন চালার চেষ্টা করুন। এ ছাড়া সাপ্তাহিক বাজার খরচ একটি তালিকার মাঝে সীমাবদ্ধ করে ফেলুন। মাছ মাংস রান্না না করে সপ্তাহে দুদিন মাছ, দুদিন মাংস, একদিন সবজি, একদিন ডিম ও আরেকদিন অন্য কিছুর ব্যবস্থা করুন। এতে খরচ নিয়ন্ত্রণে থাকবে। ৩. কেনাকাটায় সচেতন হওয়া অনেকেই আছেন মাসের শুরুতেই উল্টাপাল্টা খরচ করেন। এটা না করে মাসের শুরুতে প্রয়োজনীয় তালিকা করে একসঙ্গে কিনুন, এতে মাসের অতিরিক্ত খরচ এড়ানো যায়। পাইকারি দামে বা ডিসকাউন্ট অফারে প্রয়োজনীয় জিনিস কিনলে খরচ কম হবে। ৪. প্রতিদিনের হিসাব রাখা প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে, সেটার হিসাব রাখুন। খাতা বা ফোনের নোট অ্যাপে খরচ লেখার অভ্যাস শুরু করুন। মাস শেষে কোন কোন খরচ ছিল অপ্রয়োজনীয়, খুঁজে বের করতে সহজ হবে। এটা করলে পরবর্তী মাস থেকে আপনি হয়তো আরও সচেতন হয়ে যাবেন। ৫. বাইরে খাওয়া কমিয়ে ফেলা বর্তমানে বাইরে খেতে যাওয়া একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। মাসে একদিন রেস্তোরাঁয় খাবার খাওয়া যেতেই পারে। তবে সেটা প্রতিদিন না। রেস্তোরাঁয় অতিরিক্ত খাওয়া কমিয়ে এনে বাড়িতে তৈরি করে নিতে করতে পারেন। এতে টাকাও সাশ্রয় হবে, স্বাস্থ্যও ভালো থাকবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও মানি মেন্টরস

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মাস শেষে হাতে টাকা হাতে না থাকলে এই ৫ কৌশল মেনে চলুন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ডেক্স রিপোর্ট :: বেতন পাওয়ার দিনটা অনেকের কাছেই আনন্দের। মাসের প্রথম সপ্তাহে বাজার করা, ঘরের জরুরি খরচ মেটানো, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবকিছুতেই যেন খরচের বন্যা বইতে থাকে। কিন্তু মাসের মাঝামাঝি আসতেই টের পাওয়া যায়, টাকাপয়সা প্রায় শেষ হয়ে এসেছে। শেষ সপ্তাহে গিয়ে তো অবস্থা আরও বেহাল হয়ে দাঁড়ায়। পকেট ফাঁকা থাকে, নতুন কোনো খরচ সামলানোর সামর্থ্য থাকে না, আবার অনেক সময় ধারদেনার ফাঁদেও পড়তে হয়। এমন অবস্থায় সঞ্চয় করার কথা তো কল্পনাতেও আসে না। আসলে এমন সমস্যায় পড়েন দেশের বেশির ভাগ বেতনভোগী মানুষই। একদিকে নিত্যপণ্যের দাম দিন দিন বাড়ছে, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচ কমানো যাচ্ছে না। ফলে মাসের শেষে এসে আর্থিক সংকট তৈরি হয়। অথচ কিছু সচেতনতা আর শৃঙ্খলা মেনে চললে এই সমস্যার সমাধান কঠিন কিছু নয়। মাসের শুরু থেকেই খরচ পরিকল্পনা করে চললে হাতে টাকা থাকবে, পাশাপাশি সঞ্চয়ের অভ্যাসও তৈরি হবে। তাহলে সমাধান কী? খুব জটিল কিছু নয়। শুধু কয়েকটি সহজ কৌশল মেনে চললেই মাস শেষে আর্থিক টানাটানি থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন দেখে নেওয়া যাক, মাস শেষে হাতে টাকা রাখতে হলে কোন ৫টি অভ্যাস গড়ে তুলবেন— ১. মাসের শুরুতে বাজেট তৈরি করা মাসের শুরুতেই বাজেট তৈরি করে নিন। বাসাভাড়া, খাবার, যাতায়াত, বিদ্যুৎ, পানি, জরুরি খরচ সেই অনুযায়ী খরচ করুন। মাসের শুরুতে আয় থেকে কিছু অংশ জমিয়ে রাখুন। সেই টাকা বাজেটের বাইরে প্রয়োজন না হলে খরচ করবেন না। ২. সাপ্তাহিক খরচ কমানো সপ্তাহে অন্তত একটি দিন খরচবিহীন চালার চেষ্টা করুন। এ ছাড়া সাপ্তাহিক বাজার খরচ একটি তালিকার মাঝে সীমাবদ্ধ করে ফেলুন। মাছ মাংস রান্না না করে সপ্তাহে দুদিন মাছ, দুদিন মাংস, একদিন সবজি, একদিন ডিম ও আরেকদিন অন্য কিছুর ব্যবস্থা করুন। এতে খরচ নিয়ন্ত্রণে থাকবে। ৩. কেনাকাটায় সচেতন হওয়া অনেকেই আছেন মাসের শুরুতেই উল্টাপাল্টা খরচ করেন। এটা না করে মাসের শুরুতে প্রয়োজনীয় তালিকা করে একসঙ্গে কিনুন, এতে মাসের অতিরিক্ত খরচ এড়ানো যায়। পাইকারি দামে বা ডিসকাউন্ট অফারে প্রয়োজনীয় জিনিস কিনলে খরচ কম হবে। ৪. প্রতিদিনের হিসাব রাখা প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে, সেটার হিসাব রাখুন। খাতা বা ফোনের নোট অ্যাপে খরচ লেখার অভ্যাস শুরু করুন। মাস শেষে কোন কোন খরচ ছিল অপ্রয়োজনীয়, খুঁজে বের করতে সহজ হবে। এটা করলে পরবর্তী মাস থেকে আপনি হয়তো আরও সচেতন হয়ে যাবেন। ৫. বাইরে খাওয়া কমিয়ে ফেলা বর্তমানে বাইরে খেতে যাওয়া একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। মাসে একদিন রেস্তোরাঁয় খাবার খাওয়া যেতেই পারে। তবে সেটা প্রতিদিন না। রেস্তোরাঁয় অতিরিক্ত খাওয়া কমিয়ে এনে বাড়িতে তৈরি করে নিতে করতে পারেন। এতে টাকাও সাশ্রয় হবে, স্বাস্থ্যও ভালো থাকবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও মানি মেন্টরস

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x