শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: কাতার প্রবাসীদের মৃত্যুতে শোক প্রকাশ ​

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: কাতার প্রবাসীদের মৃত্যুতে শোক প্রকাশ ​
বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণের পূর্ণাঙ্গ ব্যবস্থা নিশ্চিত করা এবং বিমানবন্দরে প্রবাসী হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি। ​মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় বক্তারা এসব দাবি জানান। ‎ ​সংগঠনের বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিছ আলী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক আমিন পারভেজ, ট্রেজারার বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ সাগর, তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক, সহ-সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা হাবিবুর রহমান রশিদী ও সেলিম আহমদ প্রমুখ। ‎ ​সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। অথচ প্রবাসীরা প্রতিনিয়ত নানাভাবে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। সিলেট ওসমানী বিমানবন্দরকে প্রবাসীবান্ধব করতে এবং আন্তর্জাতিক রুটের সুফল পুরোপুরি পেতে হলে অবিলম্বে সব ধরনের বিমান অবতরনের জটিলতা দূর করতে হবে। ‎ ​এদিকে, সভায় কাতারে সাম্প্রতিক এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়। নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সভায় একটি শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।প্রেসবিজ্ঞপ্তি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: কাতার প্রবাসীদের মৃত্যুতে শোক প্রকাশ ​

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণের পূর্ণাঙ্গ ব্যবস্থা নিশ্চিত করা এবং বিমানবন্দরে প্রবাসী হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি। ​মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় বক্তারা এসব দাবি জানান। ‎ ​সংগঠনের বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিছ আলী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক আমিন পারভেজ, ট্রেজারার বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ সাগর, তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক, সহ-সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা হাবিবুর রহমান রশিদী ও সেলিম আহমদ প্রমুখ। ‎ ​সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। অথচ প্রবাসীরা প্রতিনিয়ত নানাভাবে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। সিলেট ওসমানী বিমানবন্দরকে প্রবাসীবান্ধব করতে এবং আন্তর্জাতিক রুটের সুফল পুরোপুরি পেতে হলে অবিলম্বে সব ধরনের বিমান অবতরনের জটিলতা দূর করতে হবে। ‎ ​এদিকে, সভায় কাতারে সাম্প্রতিক এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়। নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সভায় একটি শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।প্রেসবিজ্ঞপ্তি

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x