সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে -সিসিক প্রশাসক

সিলেট এডিশন
ডেস্ক রিপোর্ট, ৮ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক  সিসিককে আধুনিক ও জনবান্ধব  প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে  -সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উৎকর্ষ সাধন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিসিকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, "স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচালীদের কাছে সাধারণ মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। দাপ্তরিক গোপনীয়তা রক্ষা, সরকারি বিধিবিধান ও আইনকানুন সম্পর্কিত জ্ঞান থাকা প্রত্যেক কর্মকর্তার জন্য আবশ্যক। কেবল চাকরি বা পরীক্ষা পাসের জন্য নয়, বরং নিজের পেশাগত দক্ষতার উৎকর্ষ সাধনে এ প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে।"

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "মাঠ প্রশাসনে কাজের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বিসিএস কর্মকর্তারা সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করছেন। এতে করে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাপ্তরিক কাজে আরও গতিশীল ও দক্ষ হয়ে উঠবেন। এই অর্জিত জ্ঞান দৈনন্দিন কর্মজীবনে প্রয়োগ করে সিসিককে একটি আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।"

অনুষ্ঠানে জানানো হয়, সাত দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম ধাপে দাপ্তরিক আচরণ, প্রটোকল, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও রাজস্ব আহরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালিত হবে।

সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা এবং প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিসিকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে -সিসিক প্রশাসক

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উৎকর্ষ সাধন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিসিকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, "স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচালীদের কাছে সাধারণ মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। দাপ্তরিক গোপনীয়তা রক্ষা, সরকারি বিধিবিধান ও আইনকানুন সম্পর্কিত জ্ঞান থাকা প্রত্যেক কর্মকর্তার জন্য আবশ্যক। কেবল চাকরি বা পরীক্ষা পাসের জন্য নয়, বরং নিজের পেশাগত দক্ষতার উৎকর্ষ সাধনে এ প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে।"

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "মাঠ প্রশাসনে কাজের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বিসিএস কর্মকর্তারা সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করছেন। এতে করে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাপ্তরিক কাজে আরও গতিশীল ও দক্ষ হয়ে উঠবেন। এই অর্জিত জ্ঞান দৈনন্দিন কর্মজীবনে প্রয়োগ করে সিসিককে একটি আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।"

অনুষ্ঠানে জানানো হয়, সাত দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম ধাপে দাপ্তরিক আচরণ, প্রটোকল, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও রাজস্ব আহরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালিত হবে।

সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা এবং প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিসিকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x