সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

মোল্লাপাড়ায় জাহাঙ্গীর আলম মিন্টুর সমর্থনে মতবিনিময় সভা চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়ন ও সেবার অঙ্গীকার

এম ডি ফারুক মিয়া
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম

মোল্লাপাড়ায় জাহাঙ্গীর আলম মিন্টুর সমর্থনে মতবিনিময় সভা চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়ন ও সেবার অঙ্গীকার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮ নং বগুলাবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিন্টুর সঙ্গে মোল্লাপাড়া গ্রামবাসীর মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মোল্লাপাড়া পয়েন্টে মোল্লাপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার ও প্রবীণ বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান।

সভায় স্থানীয় বাসিন্দারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন, জনসেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ও পরামর্শ দেন। বক্তারা বলেন, মোল্লাপাড়া গ্রামটি জাহাঙ্গীর আলম মিন্টুর জন্মস্থান। এ গ্রামের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। ফলে এলাকার মানুষের প্রতি তার আলাদা মায়া, ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে বলে তারা মনে করেন।

বক্তারা আরও বলেন, জাহাঙ্গীর আলম মিন্টুর পিতা হাজী রোছমত আলী এ মোল্লাপাড়া গ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হওয়ার পর বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়নের দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজ করেছেন বলে স্থানীয়রা উল্লেখ করেন।
সভায় উপস্থিত মুরব্বি ও এলাকাবাসীরা বলেন, পূর্বপুরুষের রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যকে সামনে রেখে জাহাঙ্গীর আলম মিন্টু নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা রয়েছে তাদের।

চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, মোল্লাপাড়া তার জন্মস্থান এবং এ গ্রামের মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের ভালোবাসা ও পরামর্শকে তিনি সবসময় গুরুত্ব দেন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার মুরব্বি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মোল্লাপাড়ায় জাহাঙ্গীর আলম মিন্টুর সমর্থনে মতবিনিময় সভা চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়ন ও সেবার অঙ্গীকার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮ নং বগুলাবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিন্টুর সঙ্গে মোল্লাপাড়া গ্রামবাসীর মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মোল্লাপাড়া পয়েন্টে মোল্লাপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার ও প্রবীণ বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান।

সভায় স্থানীয় বাসিন্দারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন, জনসেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ও পরামর্শ দেন। বক্তারা বলেন, মোল্লাপাড়া গ্রামটি জাহাঙ্গীর আলম মিন্টুর জন্মস্থান। এ গ্রামের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। ফলে এলাকার মানুষের প্রতি তার আলাদা মায়া, ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে বলে তারা মনে করেন।

বক্তারা আরও বলেন, জাহাঙ্গীর আলম মিন্টুর পিতা হাজী রোছমত আলী এ মোল্লাপাড়া গ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হওয়ার পর বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়নের দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজ করেছেন বলে স্থানীয়রা উল্লেখ করেন।
সভায় উপস্থিত মুরব্বি ও এলাকাবাসীরা বলেন, পূর্বপুরুষের রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যকে সামনে রেখে জাহাঙ্গীর আলম মিন্টু নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা রয়েছে তাদের।

চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, মোল্লাপাড়া তার জন্মস্থান এবং এ গ্রামের মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের ভালোবাসা ও পরামর্শকে তিনি সবসময় গুরুত্ব দেন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার মুরব্বি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x