সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

নির্বাচনের আগেই কথা নয়, কাজে প্রমাণ—নিজ অর্থায়নে রাস্তার কাজ শুরু হারুনুর রশীদের

এম ডি ফারুক মিয়া
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

নির্বাচনের আগেই কথা নয়, কাজে প্রমাণ—নিজ অর্থায়নে রাস্তার কাজ শুরু হারুনুর রশীদের

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮ নং বগুলাবাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালিচড়া দক্ষিণপাড়া থেকে মধ্য সোনাচুরা টিলা পর্যন্ত দীর্ঘদিনের অচল রাস্তার মাটি কাটার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন বগুলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হারুনুর রশীদ।

সম্প্রতি স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তিনি রাস্তার মাটি কাটার কাজের উদ্বোধন করেন। এতে দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনের আশায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মধ্য সোনাচুরা হাওরের মধ্যে অনেকটা দ্বীপের মতো এলাকায় প্রায় ৪০-৫০টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। কিন্তু যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তা না থাকায় কৃষিপণ্য বাজারজাত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাতায়াতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার সময় চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীকে।

গ্রামবাসীর অভিযোগ, নির্বাচন এলেই বিভিন্ন জনপ্রতিনিধি এসে রাস্তা নির্মাণের আশ্বাস দেন। কিন্তু নির্বাচনের পর আর তাদের খোঁজ নেওয়া হয় না। এবার নির্বাচনের আগেই এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে হারুনুর রশীদ নিজ অর্থায়নে রাস্তার মাটি কাটার কাজ শুরু করায় তারা আশাবাদী হয়ে উঠেছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “হারুনুর রশীদ আমাদের এলাকার ছেলে। জনপ্রতিনিধি হওয়ার আগেই তিনি আমাদের কষ্ট বুঝেছেন এবং নিজের টাকা দিয়ে রাস্তার কাজ শুরু করেছেন। আমরা দীর্ঘদিন ধরে এমন একজন জনপ্রতিনিধি চাচ্ছিলাম, যিনি মানুষের পাশে থাকবেন। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা ১ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

তারা আরও বলেন, “হারুনুর রশীদ মেম্বার নির্বাচিত হলে এই রাস্তা পাকা করার উদ্যোগ নেবেন—এমনটাই আমাদের বিশ্বাস। তার বর্তমান উদ্যোগই প্রমাণ করে তিনি এলাকার মানুষের উন্নয়ন নিয়ে আন্তরিক।”

রাস্তার মাটি কাটার বিষয়ে মেম্বার পদপ্রার্থী হারুনুর রশীদ বলেন, “আমি জনপ্রতিনিধি হওয়ার অপেক্ষায় না থেকে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করেছি। এই রাস্তার কারণে প্রায় ৪০-৫০টি পরিবারের মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছেন। তাদের দুর্ভোগ আমারও কষ্টের কারণ। ইনশাআল্লাহ দ্রুত মাটি কাটার কাজ শেষ করার চেষ্টা করব। ভবিষ্যতে সুযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে রাস্তাটি পাকা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধি হওয়া জরুরি নয়; মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাটাই সবচেয়ে বড় বিষয়। আমি নির্বাচিত হলে ১ নং ওয়ার্ডের যোগাযোগব্যবস্থাসহ শিক্ষা, কৃষি ও জনসাধারণের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেব।”

এদিকে, দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে রাস্তার মাটি কাটার কাজ শুরু হওয়ায় মধ্য সোনাচুরা টিলার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নির্বাচনের আগেই কথা নয়, কাজে প্রমাণ—নিজ অর্থায়নে রাস্তার কাজ শুরু হারুনুর রশীদের

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮ নং বগুলাবাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালিচড়া দক্ষিণপাড়া থেকে মধ্য সোনাচুরা টিলা পর্যন্ত দীর্ঘদিনের অচল রাস্তার মাটি কাটার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন বগুলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হারুনুর রশীদ।

সম্প্রতি স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তিনি রাস্তার মাটি কাটার কাজের উদ্বোধন করেন। এতে দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনের আশায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মধ্য সোনাচুরা হাওরের মধ্যে অনেকটা দ্বীপের মতো এলাকায় প্রায় ৪০-৫০টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। কিন্তু যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তা না থাকায় কৃষিপণ্য বাজারজাত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাতায়াতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার সময় চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীকে।

গ্রামবাসীর অভিযোগ, নির্বাচন এলেই বিভিন্ন জনপ্রতিনিধি এসে রাস্তা নির্মাণের আশ্বাস দেন। কিন্তু নির্বাচনের পর আর তাদের খোঁজ নেওয়া হয় না। এবার নির্বাচনের আগেই এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে হারুনুর রশীদ নিজ অর্থায়নে রাস্তার মাটি কাটার কাজ শুরু করায় তারা আশাবাদী হয়ে উঠেছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “হারুনুর রশীদ আমাদের এলাকার ছেলে। জনপ্রতিনিধি হওয়ার আগেই তিনি আমাদের কষ্ট বুঝেছেন এবং নিজের টাকা দিয়ে রাস্তার কাজ শুরু করেছেন। আমরা দীর্ঘদিন ধরে এমন একজন জনপ্রতিনিধি চাচ্ছিলাম, যিনি মানুষের পাশে থাকবেন। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা ১ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

তারা আরও বলেন, “হারুনুর রশীদ মেম্বার নির্বাচিত হলে এই রাস্তা পাকা করার উদ্যোগ নেবেন—এমনটাই আমাদের বিশ্বাস। তার বর্তমান উদ্যোগই প্রমাণ করে তিনি এলাকার মানুষের উন্নয়ন নিয়ে আন্তরিক।”

রাস্তার মাটি কাটার বিষয়ে মেম্বার পদপ্রার্থী হারুনুর রশীদ বলেন, “আমি জনপ্রতিনিধি হওয়ার অপেক্ষায় না থেকে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করেছি। এই রাস্তার কারণে প্রায় ৪০-৫০টি পরিবারের মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছেন। তাদের দুর্ভোগ আমারও কষ্টের কারণ। ইনশাআল্লাহ দ্রুত মাটি কাটার কাজ শেষ করার চেষ্টা করব। ভবিষ্যতে সুযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে রাস্তাটি পাকা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধি হওয়া জরুরি নয়; মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাটাই সবচেয়ে বড় বিষয়। আমি নির্বাচিত হলে ১ নং ওয়ার্ডের যোগাযোগব্যবস্থাসহ শিক্ষা, কৃষি ও জনসাধারণের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেব।”

এদিকে, দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে রাস্তার মাটি কাটার কাজ শুরু হওয়ায় মধ্য সোনাচুরা টিলার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সৃষ্টি হয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x