সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাহেদুর রহমান
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম

জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে র‍্যালি, আলোচনা সভা ও জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে  ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়ের সঞ্চালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুরের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, পিডিবি জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জৈন্তাপুর স্টেশন ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদুর রহমান ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগ ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে সারিঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম ও জরুরি করণীয় সম্পর্কে প্রদর্শনীর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়।

দিবসটি পালনের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সমাজের প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে র‍্যালি, আলোচনা সভা ও জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে  ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়ের সঞ্চালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুরের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, পিডিবি জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জৈন্তাপুর স্টেশন ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদুর রহমান ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগ ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে সারিঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম ও জরুরি করণীয় সম্পর্কে প্রদর্শনীর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়।

দিবসটি পালনের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সমাজের প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x