সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

বগুলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাহাঙ্গীর আলম মিন্টু, সমর্থন ও পরামর্শ চেয়ে মতবিনিময় সভা

এম ডি ফারুক মিয়া,
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম
পাঠক: ১২৩ জন
প্রিন্ট ফটোকার্ড

বগুলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাহাঙ্গীর আলম মিন্টু, সমর্থন ও পরামর্শ চেয়ে মতবিনিময় সভা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮ নম্বর বগুলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রার্থিতার বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ করতে তিনি একটি সভার আয়োজন করেন।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ মাগরিব বগুলাবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগুলাবাজারে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তহিদ মিয়া।

জাহাঙ্গীর আলম মিন্টু বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রোছমত আলীর ছেলে। দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সভায় বক্তব্য দেন বগুলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল আলম মনির ও মহিউদ্দিন রিপন, যুবদল নেতা জামাল উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আমিনুল ইসলাম, যুবসমাজের প্রতিনিধি আলী আশরাফ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিন্টু তাঁর বাবা হাজী রোছমত আলীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে স্থানীয়দের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

বক্তব্যে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। দল আমাকে সমর্থন দিলে এবং জনগণ ভালোবাসা ও সহযোগিতা করলে বগুলাবাজার ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

সভায় উপস্থিত ব্যক্তিরা ইউনিয়নের উন্নয়ন, জনস্বার্থ এবং আগামী নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ২/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বগুলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাহাঙ্গীর আলম মিন্টু, সমর্থন ও পরামর্শ চেয়ে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮ নম্বর বগুলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রার্থিতার বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ করতে তিনি একটি সভার আয়োজন করেন।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ মাগরিব বগুলাবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগুলাবাজারে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তহিদ মিয়া।

জাহাঙ্গীর আলম মিন্টু বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রোছমত আলীর ছেলে। দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সভায় বক্তব্য দেন বগুলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল আলম মনির ও মহিউদ্দিন রিপন, যুবদল নেতা জামাল উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আমিনুল ইসলাম, যুবসমাজের প্রতিনিধি আলী আশরাফ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিন্টু তাঁর বাবা হাজী রোছমত আলীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে স্থানীয়দের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

বক্তব্যে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। দল আমাকে সমর্থন দিলে এবং জনগণ ভালোবাসা ও সহযোগিতা করলে বগুলাবাজার ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

সভায় উপস্থিত ব্যক্তিরা ইউনিয়নের উন্নয়ন, জনস্বার্থ এবং আগামী নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x