সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

আগামীতে মৌলভীবাজারকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলবো: মন্ত্রী আরিফুল চৌধুরী

সিলেট এডিশন
ডেস্ক রিপোর্ট, ৮ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

আগামীতে মৌলভীবাজারকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলবো: মন্ত্রী আরিফুল চৌধুরী

সীমান্ত দিয়ে আসা মাদক ও চোরাচালান সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। খুব শিগগিরই জেলা প্রশাসক এই টাস্কফোর্স গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
 
রবিবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের সাথে আয়োজিত প্রথম দিনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ নির্মূল করে মৌলভীবাজার জেলাকে একটি মাদকমুক্ত ও অনন্য মডেল জেলায় রূপান্তর করতে সরকার ও দলীয় নেতাকর্মীসহ সকলে মিলে একযোগে কাজ করবে।
 
গণমাধ্যমের ভূমিকার বিষয়ে তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা যেন জনস্বার্থ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য পৌঁছে দেন, যাতে অপরাধীরা আগে থেকেই সতর্ক হতে না পারে। জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সম্পৃক্ততার মাধ্যমেই সমাজের এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
সভায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের পুলিশে সোপর্দ করার পর আদালতের আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হলে, মন্ত্রী বলেন—আইন ও আদালতের এখতিয়ার সরকারের সুনির্দিষ্ট বিধিমালা এবং নিয়মের মাধ্যমেই পরিচালিত হয়। বিষয়টি যথাযথ নিয়মে সরকারের সংশ্লিষ্ট মহলে জানানো হবে। সভায় উপস্থিত সকলে সম্মিলিতভাবে আগামীতে মৌলভীবাজারকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিটু, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপি আহবায়ক মো. ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।
 
মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এই অঞ্চলগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং অপার সম্ভাবনাময়। তবে এ খাতের প্রকৃত বিকাশের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত করা প্রয়োজন। বর্তমান সরকার পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, পর্যটনকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে অর্থনৈতিকভাবে এই খাত আরও বেশি সমৃদ্ধ হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় মৌলভীবাজারসহ পুরো অঞ্চলে একটি টেকসই পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

আগামীতে মৌলভীবাজারকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলবো: মন্ত্রী আরিফুল চৌধুরী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সীমান্ত দিয়ে আসা মাদক ও চোরাচালান সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। খুব শিগগিরই জেলা প্রশাসক এই টাস্কফোর্স গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
 
রবিবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের সাথে আয়োজিত প্রথম দিনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ নির্মূল করে মৌলভীবাজার জেলাকে একটি মাদকমুক্ত ও অনন্য মডেল জেলায় রূপান্তর করতে সরকার ও দলীয় নেতাকর্মীসহ সকলে মিলে একযোগে কাজ করবে।
 
গণমাধ্যমের ভূমিকার বিষয়ে তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা যেন জনস্বার্থ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য পৌঁছে দেন, যাতে অপরাধীরা আগে থেকেই সতর্ক হতে না পারে। জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সম্পৃক্ততার মাধ্যমেই সমাজের এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
সভায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের পুলিশে সোপর্দ করার পর আদালতের আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হলে, মন্ত্রী বলেন—আইন ও আদালতের এখতিয়ার সরকারের সুনির্দিষ্ট বিধিমালা এবং নিয়মের মাধ্যমেই পরিচালিত হয়। বিষয়টি যথাযথ নিয়মে সরকারের সংশ্লিষ্ট মহলে জানানো হবে। সভায় উপস্থিত সকলে সম্মিলিতভাবে আগামীতে মৌলভীবাজারকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিটু, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপি আহবায়ক মো. ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।
 
মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এই অঞ্চলগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং অপার সম্ভাবনাময়। তবে এ খাতের প্রকৃত বিকাশের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত করা প্রয়োজন। বর্তমান সরকার পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, পর্যটনকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে অর্থনৈতিকভাবে এই খাত আরও বেশি সমৃদ্ধ হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় মৌলভীবাজারসহ পুরো অঞ্চলে একটি টেকসই পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x