সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় সাধারন জনগনকে সচেতন করতে চোরাচালান এবং পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র উদ্যোগে পৃথক দুটি সীমান্ত এলাকার জনসাধারনের উপস্থিতিতে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মোঃ সেলিম রানা,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের উদ্যোগে এই জনসচেতনতামূলক সভায় সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক জনসাধারন উপস্থিত হন। 

সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ,চোরাচালান,মাদক ও মানব পাচার প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এছাড়াও সীমান্ত এলাকায় কোন প্রকার সন্দেহজনক কর্মকান্ড,অবৈধ পণ্য পরিবহন অথবা অপরাধমূলক কর্মকান্ড পরিলক্ষিত হলে দ্রুুত নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করতে স্থানীয় জনগনের প্রতি আহবান জানানো হয়। এছাড়া সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবি”র পাশাপাশি সীমান্তবর্তী স্থানীয় জনগনের সহযোগিতার গুরুত্ব সভায় তুলে ধরা হয়। একই সঙ্গে সীমান্তবর্তী জনগনের মধ্যে সচেতনতা  বৃদ্ধি,পারস্পারিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ  সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। 

 এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান,সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা,আন্তঃসীমান্ত অপরাধ এবং পুশইন প্রতিরোধে সীমান্তের জনগনের মধ্যে জনসচেতনার পাশাপাশি তাদের সহযোগিতাই নিয়েই সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখার জন্য বিজিবি”র জোয়ানরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ফলেই সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন,সীমান্ত রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা বিজিবি”র সদস্যরা আমাদের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে দাযিত্ব পালনে অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় সাধারন জনগনকে সচেতন করতে চোরাচালান এবং পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র উদ্যোগে পৃথক দুটি সীমান্ত এলাকার জনসাধারনের উপস্থিতিতে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মোঃ সেলিম রানা,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের উদ্যোগে এই জনসচেতনতামূলক সভায় সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক জনসাধারন উপস্থিত হন। 

সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ,চোরাচালান,মাদক ও মানব পাচার প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এছাড়াও সীমান্ত এলাকায় কোন প্রকার সন্দেহজনক কর্মকান্ড,অবৈধ পণ্য পরিবহন অথবা অপরাধমূলক কর্মকান্ড পরিলক্ষিত হলে দ্রুুত নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করতে স্থানীয় জনগনের প্রতি আহবান জানানো হয়। এছাড়া সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবি”র পাশাপাশি সীমান্তবর্তী স্থানীয় জনগনের সহযোগিতার গুরুত্ব সভায় তুলে ধরা হয়। একই সঙ্গে সীমান্তবর্তী জনগনের মধ্যে সচেতনতা  বৃদ্ধি,পারস্পারিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ  সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। 

 এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান,সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা,আন্তঃসীমান্ত অপরাধ এবং পুশইন প্রতিরোধে সীমান্তের জনগনের মধ্যে জনসচেতনার পাশাপাশি তাদের সহযোগিতাই নিয়েই সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখার জন্য বিজিবি”র জোয়ানরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ফলেই সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন,সীমান্ত রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা বিজিবি”র সদস্যরা আমাদের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে দাযিত্ব পালনে অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান। 

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x