সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু,

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে: সিসিক প্রশাসক

সিলেট এডিশন
ডেস্ক রিপোর্ট, ৮ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম

 ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে: সিসিক প্রশাসক

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের রাজারগলি এলাকায় ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে সারাদেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য উঠে না এলে কোনো দরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এ কারণে তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডাটাবেজে তথ্য সংযুক্ত করার জন্য তথ্য সংগ্রহকারীদের ট্যাবও দেওয়া হয়েছে। তিনি তথ্য সংগ্রহকারীদের নির্ভুলভাবে তথ্য সংগ্রহের নির্দেশ দেন।

নগরবাসীর সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক বলেন, বাংলাদেশের অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কারণে এই কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা করা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে কর্মসূচি বাস্তবায়নের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সহসভাপতি সৈয়দ রাজন আহমদ, সিনিয়র সহসভাপতি এজাহারুল হক, সাধারণ সম্পাদক নজির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাসের চৌধুরী, রাজার গলি সমাজকল্যাণ সংঘের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে: সিসিক প্রশাসক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের রাজারগলি এলাকায় ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে সারাদেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য উঠে না এলে কোনো দরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এ কারণে তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডাটাবেজে তথ্য সংযুক্ত করার জন্য তথ্য সংগ্রহকারীদের ট্যাবও দেওয়া হয়েছে। তিনি তথ্য সংগ্রহকারীদের নির্ভুলভাবে তথ্য সংগ্রহের নির্দেশ দেন।

নগরবাসীর সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক বলেন, বাংলাদেশের অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কারণে এই কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা করা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে কর্মসূচি বাস্তবায়নের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সহসভাপতি সৈয়দ রাজন আহমদ, সিনিয়র সহসভাপতি এজাহারুল হক, সাধারণ সম্পাদক নজির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাসের চৌধুরী, রাজার গলি সমাজকল্যাণ সংঘের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x