প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত মকসুদ আহমদকে ফুলেল শুভেচ্ছা
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
সম্প্রতি আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। উল্লেখ্য, মকসুদ আহমদ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদল নেতা রাহাত খান মুন্না, মহানগর যুবদলের সহ-সংগঠনিক সম্পাদক সাইমন ইসলাম মিন্টু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, মহানগর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিপ্লব এবং সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহেদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজিব, শ্রমিকদল নেতা রিপন আহমেদ, যুবদল নেতা পিয়ার আহমদ, মাসুক আহমদ, ১৬নং ওয়ার্ড কৃষক দলের সদস্য সচিব কামাল আহমদসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, মকসুদ আহমদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি সিলেটের রাজনীতির জন্য গৌরবের বিষয়। তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছার জবাবে মকসুদ আহমদ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।