প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
শাল্লায় পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত ১
সিলেট এডিশন ডেস্ক
সুনামগঞ্জের, শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার চব্বিশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলায় নাসির মিয়া (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (তারিখ ২৯ মে) একই গ্রামের লিটন মিয়া, রেজাউল মিয়া, রামীম (উভয়ের পিতা মৃত নুর আহমদ) ও হুসেন আহমেদ (পিতা মৃত লাল মিয়া) মিলে নাসির মিয়ার ওপর হামলা চালান। আহত নাসির মিয়া চব্বিশা গ্রামের হিরন মিয়ার ছেলে।
হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর চব্বিশা গ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, “এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।