প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬
সিলেটের মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায় ঈদের শুভেচ্ছা
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: “সিলেট আমার আত্মা, আমার আবেগ, আমার পরিবার”— এমন আবেগঘন অনুভূতি প্রকাশ করে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এক সমাজসেবী ও মানবিক ব্যক্তিত্ব।
তিনি বলেন, সিলেটের মানুষের প্রতি তার ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা কখনো শব্দে প্রকাশ করার মতো নয়। এই মাটির সন্তান হিসেবে সিলেটের বাতাস, মানুষের দোয়া ও ভালোবাসাই তার জীবনের পথচলার শক্তি।
তিনি আরও বলেন, “মানুষ আমাকে ভালোবাসুক কিংবা ভুল বুঝুক, সম্মান দিক কিংবা কষ্ট দিক, তবুও তারা আমারই মানুষ। কারণ নিজের পরিবারকে তো কখনো ছেড়ে যাওয়া যায় না।”
তার বক্তব্যে উঠে আসে মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার। তিনি বলেন, সত্যিকারের ভালোবাসা শুধু প্রশংসার দিনে পাশে থাকা নয়, বরং কঠিন সময়েও নিজের মানুষের জন্য বুক পেতে দাঁড়িয়ে থাকা।
সিলেটের অলিগলি, গ্রামের পথ, সাধারণ মানুষের হাসি ও দোয়াকে জীবনের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, “আমি কখনো মানুষের ভালোবাসার বিনিময়ে কিছু চাইনি। শুধু চেয়েছি মানুষের দুঃখে আশ্রয় হতে, অসহায়ের চোখের পানি মুছাতে এবং সমাজের জন্য এমন কিছু করতে, যেন একদিন মানুষ বলতে পারে— সে আমাদেরই একজন ছিল, যে নিজের মানুষদের কখনো ছেড়ে যায়নি।”
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ঝড় আসুক, অপবাদ আসুক, কঠিন সময় আসুক— আমি আমার মানুষের পাশেই থাকবো, ইনশাআল্লাহ। কারণ সিলেট আমার আত্মা, আমার আবেগ, আমার পরিবার।”
সবশেষে তিনি সিলেটবাসীসহ দেশ ও প্রবাসে থাকা সকলকে আন্তরিক ঈদ মোবারক।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।