প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক ১
সিলেট এডিশন ডেস্ক
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ এক ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (২৩ মে ২০২৬) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হরিপুর এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন। এসময় একটি নীল রঙের এইচ পিকআপ গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে গাড়ি থেকে ২১ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১০৫০ কেজি চা-পাতা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. আলম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কানাইঘাট উপজেলার বড়বন্দ এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।