প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
ওসমানীনগরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষক দল নেতা মুক্তার আহমেদ বকুল
সিলেট এডিশন ডেস্ক
ইব্রাহিম খান ইমন,ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওসমানীনগর উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ওসমানীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবং সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুক্তার আহমেদ বকুল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহান আদর্শ ও মহিমা নিয়ে হাজির হয়। পশু কোরবানির মাধ্যমে মূলত আমাদের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে কোরবানি দিতে হবে। ঈদের এই আনন্দ ও ত্যাগের শিক্ষা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও কর্মজীবনে প্রতিফলিত হয়।
কৃষক দল নেতা মুক্তার আহমেদ বকুল আরও বলেন, ওসমানীনগরের কৃষি ও অর্থনীতির চাকা সচল রাখতে এ অঞ্চলের মেহনতি কৃষক ও শ্রমজীবী ভাইদের অবদান অনস্বীকার্য। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ নানা সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। তাই ঈদের আনন্দ একা উপভোগ না করে, আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত প্রতিবেশীদের পাশে দাঁড়াতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একটি সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বার্তার শেষাংশে তিনি ওসমানীনগর উপজেলার সর্বস্তরের জনসাধারণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।