প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
গোলাপগঞ্জে স্বামীর আঘাতে স্ত্রী নিহত
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: সিলেটে এবার স্বামীর আঘাতে নিহত হয়েছেন স্ত্রী। শনিবার (২৩ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোলাপগঞ্জের উত্তর জাঙ্গালহাটা গ্রামে। জানা গেছে উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলাম ছদরুল ( আনু. ৩৫) সন্ধ্যায় স্ত্রী ফাহমিদা আক্তার মোহনার (আনু ২৯) সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তার মাথায় শাবল দিয়ে আঘাত করেন। তিনি ঘটনাস্থলে পড়ে অজ্ঞান হয়ে যান। পরিবারের লোকজন পুলিশে খবর দিলে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরত হাল প্রতিবেদন প্রস্তুত ও মর্গে পাঠায়। ছদরুল ও মোহনা দম্পতির আবির নামে ৪ বছরের একটি ছেলে আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম। ঘটনার পর থেকে ছদরুল পলাতক। উল্লেখ্য এর আগে শুক্রবার ভোরে সিলেট সদর উপজেলায় এক মা গলা কেটে নিজের ১ বছর ৮ মাস বয়সী শিশু কন্যাসন্তানকে গলা কেটে হত্যা করেন। সুবিনা বেগম নামের ২৫ বছর বয়সী ওই মহিলা বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।