প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেট এডিশন ডেস্ক
শ্রীমঙ্গল প্রতিনিধি: পরিবেশ দূষণের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের চৌমুহনা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন জানান, পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র না থাকার অপরাধে একটি ভাঙ্গারী প্লাাস্টিক কারখানা ও শ্রীমঙ্গল ল্যাটেক্স কারখানা দু,টিকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।