প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
ওসমানীনগরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন রাশেদ আলী
সিলেট এডিশন ডেস্ক
ই
ব্রাহিম খান ইমন ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রাশেদ আলী। গত ২০ মে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তাকে এই শ্রেষ্ঠত্বে ভূষিত করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মুনমুন নাহার আশা।
জানা যায়, পেশাগত দক্ষতা, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের শিখন মানোন্নয়ন, বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় মো: রাশেদ আলীকে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক প্রতিক্রিয়ায় মো: রাশেদ আলী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।