প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
জৈন্তাপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার
সিলেট এডিশন ডেস্ক
সিলেটের জৈন্তাপুরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আকবর হোসেনকে (৩৬) ধর্মীয় লেবাসধারী হলেও বিকৃত মানসিকতার বলে জানিয়েছে পুলিশ। বুধবার আকবর হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তবে তিনি আদালতে দোষ স্বীকার করেননি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, অভিযুক্তের কথাবার্তা চলাফেরা ও ভাবভঙ্গি দেখে আমরা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি লোকটি ধর্মীয় লেবাসধারী হলেও বিকৃত মানসিকতার। তাকে গ্রেপ্তারের পরও তিনি হাসছিলেন। গ্রেপ্তারের পর আদােতে তোলা হলে আকবর আদালতে স্বীকারোক্তি দেয়নি। বুধবার কিশোরীর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পর পুলিশ আকবর হোসেনকে গ্রেপ্তার করে।
ওই কিশোরীর মা জানান, গত ১৮ মে রাতে তিনি তার মেয়েকে নিয়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে যান। তখন আকবর হোসেন বাড়িতে ছিলেন না। তিনি গভীর রাতে বাড়িতে ফিরে তার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। এরপর ১৯ মে ভোর আনুমানিক ৪টা সময় মেয়ের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তখন সে ভয় পেয়েছে মনে করে তিনি মেয়েকে জড়িয়ে ধরে পুনরায় ঘুমিয়ে পড়েন।
এরপর সকালে ঘুম থেকে ওঠার পর মেয়ের অস্বাভাবিক আচরণ দেখে তিনি জিজ্ঞেস করলে মেয়ে জানায়, ভোরে তার বাবা তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছে। তিনি বলেন, আমার মেয়ে জানায়, এর আগেও কয়েকবার আমার অনুপস্থিতিতে তার বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে। ঘটনাটি জানার পর আমি বিষয়টি স্থানীয় মেম্বারসহ আত্মীয়-স্বজনদের জানালে তাদের পরামর্শে মামলা করি।
জৈন্তাপুরের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিষয়টি জানার পরই আমরা আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসি। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।