প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
আজমিরীগঞ্জে ‘পার্টনার কংগ্রেস’অনুষ্ঠিত
সিলেট এডিশন ডেস্ক
আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষে 'পার্টনার কংগ্রেস' সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুর তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান (ডাঃ জীবন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি)র উপ-পরিচালক কৃষিবিদ মো.আনোয়ারুল হক এবং জেলা কৃষি অধিদপ্তরের ডাঃ শাবানা পারভীন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- আজমিরিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো.জসিম উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকবর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। এছাড়াও কংগ্রেস পার্টনার সভায় উপজেলার প্রান্তিক কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিক গণ্যমান্য ব্যক্তিবরর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমুহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প কাজ করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভন্ন ধরনের কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।