প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
পরকীয়া করে গোপন ভিডিও, মাওলানা মিরাজ গ্রেপ্তার
সিলেট এডিশন ডেস্ক
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করে গোপন ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নাটোরের সিংড়া উপজেলায় পর্নগ্রাফি মামলায় মিরাজ আহমেদ নামের এক মাওলানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিরাজ আহমেদ উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের মোস্তাক বিন সুলতানের ছেলে।
তার বিরুদ্ধে পরকীয়ায় জড়িয়ে গোপন ভিডিও ধারণ করে ছড়িয়েছে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাওলানা মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি আরও বলেন, এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারণ ও পর্নগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।